By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অগ্নি ঝুঁকিতে ইসির ইটিআই ভবন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অগ্নি ঝুঁকিতে ইসির ইটিআই ভবন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অগ্নি ঝুঁকিতে ইসির ইটিআই ভবন

Last updated: 2023/09/17 at 9:46 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আগুনের ঝুঁকিতে রয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবন। ভবনের বেজমেন্টে ওঠা-নামার রাস্তা আটকে দেওয়ার ফলে ঝুঁকি আরও বেড়েছে। ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে ইটিআই-এর বেজমেন্ট-২ থেকে বের হওয়া সম্ভব হবে না।

সম্প্রতি আগস্ট মাসের মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যবিবরণে ইটিআই মহাপরিচালক এসএম আসাদুজ্জামান ভবনটি ঝুঁকিতে আছে বলে নির্বাচন কমিশন সচিবকে সতর্ক করেছেন। মাসিক সমন্বয় সভায় ইসির অতিরিক্ত সচিব, এনআইডি ডিজি, যুগ্ম-সচিব, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইটিআই মহাপরিচালক এসএম আসাদুজ্জান বলেন, ইটিআইতে জরুরি বহির্গমনসহ বেজমেন্ট-১ থেকে বেজমেন্ট-২ এ গাড়ি ওঠা-নামার রাস্তা গ্লাসডোর দ্বারা ব্লক করে দেওয়া হয়েছে। যা ভবনের ফায়ার সিকিউরিটির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে বেজমেন্ট-২ এ আসার জন্য লিফট ও এর পাশের সিঁড়ি ঘরের সামনে খুব অল্প জায়গা রেখে বাকিটা গ্লাস ডোর দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। ফলে যেকোনো ধরনের দুর্ঘটনায় বেজমেন্ট-২ হতে বের হওয়া এবং ফায়ার ফাইটিং সিস্টেম চালু করা ঝুঁকিপূর্ণ হবে। এ অবস্থায় জরুরি বহির্গমনসহ বেজমেন্ট-১ থেকে বেজমেন্ট-২ এর গাড়ি ওঠানামার রাস্তার সামনের অংশ পর্যন্ত জায়গা ফাঁকা রেখে বাকিটা অফিস স্থাপনের কাজে ব্যবহার করলে ভবনের নিরাপত্তার পাশাপাশি বেজমেন্ট-২ এ স্থাপিত অফিসে যারা কাজ করবে তাদেরও কর্মপরিবেশ অনেকাংশে নিশ্চিত করা সম্ভব হবে।

বরাদ্দ থাকলেও জেনারেটরের ভাগ পায়নি ইটিআই, বিদ্যুৎ গেলে অন্ধকারে ডুবে থাকে ভবন

তিনি বলেন, বর্তমানে ইসিতে তিনটি বড় জেনারেটরের একটি নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য নির্ধারিত আছে। কিন্তু ইটিআই ভবনে জেনারেটরের সংযোগ না থাকায় বিদ্যুৎ চলে গেলে ভবনটি অন্ধকার হয়ে যায়। নির্বাচন ভবনের পাশাপাশি ইটিআই ভবন ও পাশের রাস্তাগুলো সিসি ক্যামেরার আওতায় আনাও প্রয়োজন।

ইটিআই প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ, আইডিয়া-২ প্রকল্পের পিডি, ইভিএম প্রকল্পে পিডি ও ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে সিকিউরিটি ঝুঁকির সমস্যার সমাধান করতে হবে। এছাড়া ইটিআই ভবনে জেনারেটর সংযোগ দিতে হবে। সেই সঙ্গে ইটিআই ভবনের চারপাশ সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিতে হবে। তবে সিসি ক্যামেরার রেকর্ডিং এবং আনুষঙ্গিক ব্যয় আলাদা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বগুড়ায় বিএনপির তারুণ্যের রোডমার্চ শুরু
Next Article ২০২৩ সালের নোবেলজয়ীরা পাবেন ৯ লাখ ৮৬ হাজার ডলার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?