By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অতি দক্ষতার সঙ্গে অপরাধ দমন করছে ডিএমপি : কমিশনার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অতি দক্ষতার সঙ্গে অপরাধ দমন করছে ডিএমপি : কমিশনার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অতি দক্ষতার সঙ্গে অপরাধ দমন করছে ডিএমপি : কমিশনার

Last updated: 2024/02/01 at 2:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে অপরাধের ধরন। ডিএমপি অতি দক্ষতার সঙ্গে এসব অপরাধকে মোকাবিলা করে যাচ্ছে। এসব অপরাধ দমনে ক্রাইম বিভাগের পাশাপাশি ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন হাবিবুর রহমান।

ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গি দমনেও দক্ষতার পরিচয় দেখিয়েছে ডিএমপি। ডিএমপির কাউন্টার টেররিজম জঙ্গিবাদকে সফলতার সঙ্গে দমন করেছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন রোল মডেল। এ ছাড়া গুজব ও সাইবার ক্রাইমের মতো অপরাধ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে ডিএমপি। সাইবার ক্রাইম প্রতিরোধে ডিএমপি ওয়ান স্টপ সাইবার সেন্টার চালু করতে যাচ্ছে।’

হাবিবুর রহমান বলেন, ‘১২টি থানা ও ছয় হাজার পুলিশ সদস্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে আজ ৫০টি থানা ও ৩৪ হাজার পুলিশ সদস্য নিয়ে দাঁড়িয়ে আছে ডিএমপি।’

কমিশনার আরও বলেন, ‘নারী ও শিশু সাপোর্ট সেন্টারের মাধ্যমে নারী ও শিশুদের সেবা দেওয়া হচ্ছে। সাপোর্ট সেন্টারের মাধ্যমে নারীরা নারী পুলিশের কাছ থেকে সেবা নিতে পারছেন।’

‘আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ডিএমপি সামাজিক কাজ করে যাচ্ছে’ উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ ব্লাড ব্যাংকের মাধ্যমে মুমূর্ষু রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। করোনাকালে তো মা, বাবা ও আত্মীয়স্বজন মৃতদেহ রেখে পালিয়েছিল। কিন্তু, পুলিশ তাদের পরম মমতায় সৎকার করেছে। কখনো কখনো তারা প্লাজমা দিয়ে রোগীদের সেবা করেছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরে অন্যতম একটি সমস্যা যানজট। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা এমন একটি ঢাকা করতে চাই, সেখানে উত্তরা থেকে ১৫ মিনিটে গুলিস্তান আসা যায়। সবার সহযোগিতায় আমরা স্মার্ট ডিএমপি করতে চাই। আমরা এমন একটি ডিএমপি করতে চাই, যেখানে একজন নারী রাত ৩টায় রাস্তা দিয়ে চলাচল করলে তার যেন মনে হয় পেছনে একজন পুলিশ সদস্য আছেন।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহ-১ আসনের এমপি পদ হাইকোর্টে স্থগিত
Next Article লিবিয়া থেকে ফিরে এলেন আরও ১৩৯ বাংলাদেশি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 minute ago
খুলনামহানগর

সড়ক দুর্ঘটনায় মৌমিতার মৃত্যুর ঘটনায় খুবি প্রশাসনের মামলা দায়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
খুলনামহানগর

নাম ও ছবি ব্যবহার না করতে খুলনা বিএনপির জরুরি নির্দেশনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?