By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অতি ফর্সা রঙে পিতৃপরিচয় হারানো আফিয়ার পাশে তারেক রহমান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অতি ফর্সা রঙে পিতৃপরিচয় হারানো আফিয়ার পাশে তারেক রহমান
যশোর

অতি ফর্সা রঙে পিতৃপরিচয় হারানো আফিয়ার পাশে তারেক রহমান

Last updated: 2025/11/14 at 3:06 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

শহিদ জয়, যশোর : অতি ফর্সা চামড়ার রঙের কারণে জন্ম মুহূর্ত থেকেই পিতৃপরিচয় হারানো ছোট্ট আফিয়ার জীবনে নেমে এসেছিল অবর্ণনীয় অমানিশা। সেই বেদনার সময়ে তার হাত ধরে পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফিয়া ও তার অসহায় মায়ের জন্য নতুন ঘর নির্মাণ থেকে শুরু করে সম্পূর্ণ লেখাপড়ার দায়িত্ব সবই তুলে নিয়েছেন তিনি। একই সঙ্গে আফিয়াকে তার বাবার পরিবারে ফেরাতে উদ্যোগ গ্রহণের নির্দেশও দিয়েছেন দলের নেতাদের।
শুক্রবার সকালে যশোর সদর উপজেলার রামনগর বাজুয়াডাঙ্গা গ্রামে শিশুটি ও তার মায়ের সঙ্গে দেখা করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর–৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। বিভিন্ন গণমাধ্যমে হৃদয়বিদারক প্রতিবেদন প্রকাশের পরপরই দ্রুত এই মানবিক উদ্যোগ নেন তারেক রহমান—এ তথ্যই পৌঁছে দেন অমিত।
বৃহস্পতিবার রাতে ‘বিদেশীদের মতো গায়ের রঙ হওয়ায় সন্তানকে অস্বীকার; মানবেতর জীবন আফিয়া ও তার মায়ের’ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশিত হলে বিষয়টি দেশজুড়ে আলোড়ন তোলে।
পারিবারিকভাবে ২০২০ সালে মোজাফফর হোসেনের সঙ্গে মনিরা খাতুনের বিয়ে হয়। ২০২২ সালের ১৩ নভেম্বর জন্ম নেয় তাদের মেয়ে আফিয়া। ইউরোপীয়দের মতো অতি ফর্সা রঙ নিয়ে জন্মানো এই শিশুটিকে একবারের জন্যও কোলে নেননি মোজাফফর। জন্মের পর থেকেই তিনি সন্তানকে অস্বীকার করেন; স্ত্রীকে ফেলে অন্যত্র বাস শুরু করেন এবং আট মাস পর তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান। এরপর সমাজের অবহেলা আর তুচ্ছতাচ্ছিল্যের ভার বইতে বইতে মনিরা আশ্রয় নেন সৎমায়ের বাড়িতে। সেখানে খেয়ে না খেয়ে, শত গঞ্জনা সয়ে দিন কাটাচ্ছিলেন মা-মেয়ে।
এই করুণ চিত্র গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরই বিষয়টি নজরে আসে তারেক রহমানের। তাঁর নির্দেশে অনিন্দ্য ইসলাম অমিত গ্রামের বাড়িতে গিয়ে আফিয়া ও মনিরার খোঁজখবর নেন, প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন এবং জানান—আগামী দশ দিনের মধ্যেই তাদের জন্য একটি নতুন ঘর তৈরি করে দেওয়া হবে; আফিয়ার পুরো শিক্ষা জীবন দেখভাল করবেন তারেক রহমান নিজেই।
অমিত বলেন, “আফিয়া জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত—এ ধরনের সমস্যা লাখে একজনের হয়। অজ্ঞতা ও অশিক্ষার কারণে পরিবার ও সমাজ একটি নিষ্ঠুর দৃষ্টান্ত তৈরি করেছে। তবু আমার নেতার নির্দেশে আমরা আফিয়ার পাশে আছি এবং থাকবো।”
তারেক রহমানের দ্রুত মানবিক উদ্যোগে স্বস্তির নিশ্বাস ফেলেছেন মনিরা খাতুন। চোখ ভেজা কৃতজ্ঞতায় তিনি শুধু বলেন—
“অনেকদিন পরে মনে হলো, আমার সন্তানকে কেউ আপন বলতে চেয়েছে।”

জন্মভূমি ডেস্ক November 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওরা উপকারী অতিথি ,ওদের মারবেন না
Next Article যশোরে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

কুকুরছানা হত্যা মামলায় আসামি সেই গৃহবধূর জামিন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে হত্যার ঘটনায় দুই যুবক হেফাজতে,বার্মিজ চাকু উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 day ago
যশোর

যশোরের‌ চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?