By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে আ.লীগের ৮২ নেতাকর্মী আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে আ.লীগের ৮২ নেতাকর্মী আটক
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে আ.লীগের ৮২ নেতাকর্মী আটক

Last updated: 2025/02/09 at 3:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০জন ও মহানগরের ৮টি থানায় ৪২জনসহ মোট ৮২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (৮ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ।
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর এই অপারেশন পরিচালনা করে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে।
গাজীপুর মহানগরের ৮টি থানায় মোট ৪২ জনের মধ্যে, পূবাইল থানায় ২জন, মেট্রো সদর থানায় ১৬জন, বাসন থানায় ৭ জন, টঙ্গী পূর্ব থানায় ৭ জন, গাছা থানায় ৫ জন, কোনাবাড়ি থানায় ২ জন ও কাশিমপুর থানায় ৩ জনকে আটক করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান জানান, গাজীপুর মহানগর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। এই অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন আওয়ামী লীগ-যুব লীগের নেতাকর্মীরা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতাকর্মীরা বলেন, হামলায় আহত ব্যক্তিদের প্রায় সবাইকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহতদের দেখতে গতকাল রাত তিনটার দিকে হাসপাতালটিতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, গতকাল রাতে কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হয়। দ্রুত ১৫ থেকে ২০ জন ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটিতে লুটপাট হচ্ছে। এ সময় আওয়ামী লীগ-যুব লীগের নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষকে জড়ো করা হয়। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই শিক্ষার্থীদের কয়েকজনকে বাসার ছাদে নিয়ে পেটানো হয়। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটায় তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম জানান, আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে, এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
তবে গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ ক ম মোজাম্মেল, রাসেল, জাহাঙ্গীরসহ সকলকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। সেই ঘটনার পরপরই সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণা করে সরকার।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২২ লাশ উদ্ধার, নিহত ছাড়াল ৪৮ হাজার ১৮০
Next Article শেখ হেলাল-তন্ময়সহ আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজে মার্কিন অবরোধ : ৩ দিনে ১০টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

By Tanvir 30 minutes ago
আন্তর্জাতিক

ইরানি তেল ক্রয়কারীদের নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

By Tanvir 32 minutes ago
আন্তর্জাতিক

প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করছে বিবিসি

By Tanvir 36 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

By Tanvir 48 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর

By Tanvir 50 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Tanvir 58 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?