By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অবশেষে তালার ইউএনও শেখ রাসেলের বদলী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > অবশেষে তালার ইউএনও শেখ রাসেলের বদলী
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

অবশেষে তালার ইউএনও শেখ রাসেলের বদলী

Last updated: 2025/05/06 at 5:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

‎ তালা প্রতিনিধি : অবশেষে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। সোমবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৯.২৪-১৫৪ নম্বর স্মারকে এই আদেশ দেওয়া হয়। সম্প্রতি সাতক্ষীরার তালায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ইউএনও শেখ রাসেল। এ ঘটনার পরই তাকে নতুন করে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, পদায়নের পর তিনি সংশ্লিষ্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় ক্ষমতা প্রদান করা হয়েছে। ‎উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিককে তথ্য জানার কে এমন প্রশ্ন করলে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এর প্রেক্ষিতে ফুঁসে উঠে তালা উপজেলা, সাতক্ষীরা জেলাসহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ। এ সময় বিভিন্ন পত্রিকায় নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। পরদিন তালা উপ-শহর, সাতক্ষীরা শহর ও ঢাকাতে অনুষ্ঠিত হয় মানববন্ধন। প্রদান করা হয় স্মারকলিপি। সাংবাদিকদের দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের মুখে সাতক্ষীরা মহামান্য আদালত তাকে জামিনে মুক্তি দেন। ‎এদিকে তালা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যানার এবং উপজেলার বিভিন্ন শ্রেণিপেশা ও রাজনৈতিক দলকে দিয়ে উপজেলা পরিষদের সামনে শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মাবনবন্ধন করানো হয়েছে। অপরদিকে ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল সাংবাদিকদের সৌজন্যে এক মতবিনিময় সভার আয়োজন করেন। তবে তালা প্রেসক্লাবসহ মুল ধারার সাংবাদিকরা উক্ত মতবিনিময় সভা বয়কট করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপুরে অলৌকিক ক্ষমতার বটবৃক্ষ কর্তন!
Next Article সারা দেশে মামলা কমাতে সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?