By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অবৈধভাবে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বড় ভাই জেলে, ছোট ভাই নিখোঁজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > অবৈধভাবে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বড় ভাই জেলে, ছোট ভাই নিখোঁজ
বাগেরহাট

অবৈধভাবে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বড় ভাই জেলে, ছোট ভাই নিখোঁজ

Last updated: 2023/04/11 at 12:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : জীবনের তাগিদে সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হয়েছিল আপন দুই ভাই, সাগর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮) সহ আরো দুজন। অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড়ো ভাই সাগর নাথসহ বাকি দু’জন বন রক্ষিদের হাতে আটক হলেও  নিখোঁজ রয়েছে সাগর নাথের আপন ছোট ভাই হিলটন নাথ। নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে। নিখোঁজ হিলটনের সন্ধানে তার পরিবারসহ এলাকাবাসী পশুর নদী ও সুন্দরবনের আশে পাশে তাকে খুজেঁ বেরাচ্ছেন।

হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান হিলটন মোংলা ইপিজেডের কর্মরতো একজন শ্রমিক। গত শুক্রবার রাতে তার বড়ো ভাইসহ আরো দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাদের সাথে মাছ ধরতে যায় হিলটন। সকাল বেলা আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাদে সাগর নাথ সহ বাকি দুজনকে বনরক্ষিরা আটক করে নিয়ে গেছে এ সময় তাদের সাথে দেখা করে হিলটন কোথায় আছে জানতে চাইলে সাগর সহ অন্যরা জানায় রাতে বনরক্ষিরা তাদের আটকের কালে হিলটনসহ তারা ভয়ে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু তাদের তিন জনকে বনরক্ষিরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি। গত ৮ এপ্রিল থেকে আমরা পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং জঙ্গলে অনেক খোজাখুজিঁ করেও এখনো তার কোন সন্ধান পাইনি। এখন পযন্ত সে মরে গেছে নাকি বেচেঁ আছে তাও বলতে পারছিনা।

পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেন্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান অবৈধ ভাবে সুন্দরবনের করমজলের ৮ নং খালে মাছ শিকার কালে বনরক্ষিদের হাতে অসিম শেখ, জাকির শেখ,  ও সাগর নাথ নামে তিন জনকে নৌকা সহ আটক করা হলেও এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি, আটককৃত ব্যাক্তিদের কাছে সাথে আর কেউ আছে কিনা জানতে চাইলে তারা তা অস্বিকার করে বলেন তাদের সাথে আর কেউ ছিলনা। এবং নিখোঁজ ব্যক্তির সম্পর্কে তাদের পরিবার থেকে কেউ কিছু জানায়নি।

করমজল বন্যপ্রানি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, সোমবার ১০ এপ্রিল চিলা এলাকার কিছু লোক আমাকে এসে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে তাদের একজন লোক নিখোঁজ রয়েছে । তার সন্ধান পেতে সহায়তা চাইলে আমি আমার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের সাথে আমাদের বনরক্ষিদের পাঠিয়েছি।

নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার দুইটা ছেলে বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে,  জানিনা আমার বুকের মানিক বেচেঁ আছে নাকি মরে গেছে। শনিবার থেক আজ পর্যন্ত গ্রামবাসী অনেক খোজা খুজিঁ করেও আমার মানিককে খুজেঁ পায়নি। আপনারা আমার বুকের ধনকে খুজে পেতে আমাকে সহায়তা করুন। জীবিত না পারলেও মৃত লাশটা অন্তত্য আমাকে এনে দেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় দুই নারী ছিনতাইকারী আটক
Next Article নগরীতে ইয়াবাসহ ৪ বিক্রেতা গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 1 day ago
বাগেরহাট

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

By Correspondent 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?