By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অবৈধ অস্ত্র ও পেশিশক্তি নিয়ন্ত্রণ করতে না পারলে উৎসবমুখর নির্বাচন হবে না : জেসমিন টুলি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > অবৈধ অস্ত্র ও পেশিশক্তি নিয়ন্ত্রণ করতে না পারলে উৎসবমুখর নির্বাচন হবে না : জেসমিন টুলি
খুলনা

অবৈধ অস্ত্র ও পেশিশক্তি নিয়ন্ত্রণ করতে না পারলে উৎসবমুখর নির্বাচন হবে না : জেসমিন টুলি

Last updated: 2025/12/27 at 5:39 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং পেশিশক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হতে পারে। বিগত কয়েকটি নির্বাচন নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ থাকায় একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আজ অত্যন্ত জরুরি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাসমূহের জোট ‘ভয়েস নেটওয়ার্ক’ ও ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর যৌথ উদ্যোগে খুলনা মহানগরীর শিল্পকলা একাডেমির থিয়েটার হলে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে এই প্রশিক্ষণ ম্যানুয়াল অপরিহার্য। এর মাধ্যমে পর্যবেক্ষকরা তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে বুঝতে ও পালন করতে সক্ষম হবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’ প্রণীত ‘নির্বাচন পর্যবেক্ষণ ম্যানুয়াল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কর্মশালায়।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন নির্বাচনি আসন থেকে আগত তিন শতাধিক পর্যবেক্ষক এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় পর্যবেক্ষণের নীতি-পদ্ধতি, নির্বাচনি আইন-বিধি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
ভয়েস নেটওয়ার্ক-এর স্টিয়ারিং কমিটির সভাপতি ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন ভয়েস নেটওয়ার্ক-এর ভাইস চেয়ারম্যান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক। কর্মশালার সঞ্চালনা করেন ভয়েস নেটওয়ার্ক-এর সদস্য সচিব ও এটিএন বাংলার প্রধান প্রতিবেদক একরামুল হক সায়েম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, নির্বাচন বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম ও আবদুল্লাহ শাহীন প্রমুখ।
তারা বক্তব্যে বলেন, সংশ্লিষ্ট সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন, তাহলে বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
তারা উল্লেখ করেন, পরপর কয়েকটি নির্বাচনে জনগণের প্রকৃত ভোটাধিকার প্রয়োগ সীমিত ছিল, যার ফলে একটি পুরো প্রজন্ম স্বাধীন ও নিশ্চিন্তভাবে ভোট দেওয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত। একটি অনুকূল, অবাধ ও নিরাপদ নির্বাচনি পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন পরিচালনায় জড়িত সকল প্রতিষ্ঠানের আন্তরিকতা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য অনুষঙ্গ, যা গণতান্ত্রিক ভিতকে মজবুত করে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক শাসনের মূল ভিত্তি। নিরপেক্ষ পর্যবেক্ষকদের উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা বাড়ায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করে।

জন্মভূমি ডেস্ক December 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা
Next Article যে আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান
আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?