By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অবৈধ বাংলাদেশি ছাত্রদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > অবৈধ বাংলাদেশি ছাত্রদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

অবৈধ বাংলাদেশি ছাত্রদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ

Last updated: 2024/12/21 at 2:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে ভারতের রাজধানী দিল্লির সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্কুলে শিক্ষার্থী ভর্তির সময় সকল স্কুলকে শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে শনাক্ত ও যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।
আজ শনিবার (২১ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ডেকান হেরাল্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জাতীয় রাজধানী দিল্লির সমস্ত স্কুলকে শিক্ষার্থী ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি)। একইসঙ্গে ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে শনাক্তকরণ এবং যাচাইকরণ করতেও নির্দেশ দিয়েছে সংস্থাটি।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জিএনসিটিডি’র (দিল্লি সরকার) প্রিন্সিপাল সেক্রেটারির (স্বরাষ্ট্র) সভাপতিত্বে গত ১২ ডিসেম্বর একটি ভার্চুয়াল বৈঠক করে দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি)। ওই বৈঠকে তারা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন “প্রতিরোধমূলক ব্যবস্থা” বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে তাদের স্কুলে স্কুলে চিহ্নিত করাসহ তাদের জন্ম সনদ প্রদান না করার কথাও বলা হয়েছে।
এছাড়া সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড বলছে, বাংলাদেশ থেকে আসা কোনও অবৈধ অভিবাসীকে জন্ম সনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পরে এমসিডি-ও তাদের এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলে এবং তাদেরও শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে শনাক্তকরণ এবং যাচাইকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি এই জাতীয় অভিবাসীদের দখলে থাকা বিভিন্ন অঞ্চল থেকেও তাদের অপসারণ করতেও বলা হয়েছে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে।
এছাড়া ভারতের আশ্রয়ে থাকা অবস্থায় পলাতক হাসিনা নানা সময়েই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করে চলেছেন। হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও উঠছে এবং সাবেক এই প্রধানমন্ত্রীর এই ধরনের কর্মকাণ্ডে অনেকেই ভারতীয় পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই এ বিষয়ে ভারত সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। মূলত গত আগস্টে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গিটারিস্ট
Next Article হিন্দু ধর্মালম্বীদের ওপর সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?