By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অভয়নগরের বাজারগুলোতে মৌসুমী ফলের দাম অস্থিতিশীল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অভয়নগরের বাজারগুলোতে মৌসুমী ফলের দাম অস্থিতিশীল
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

অভয়নগরের বাজারগুলোতে মৌসুমী ফলের দাম অস্থিতিশীল

Last updated: 2024/06/02 at 6:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শামীম হোসেন, অভয়নগর : দেশের বিভিন্ন জেলা থেকে আসছে মৌসুমি বিভিন্ন প্রজাতির ফল।যশোর এবং অভয়নগরের অলিগলি থেকে শুরু করে সড়ক, মহাসড়কের পাশে সর্বত্র মৌসুমি ফল বিক্রি হচ্ছে। আম, জাম, লিচু, কাঁঠাল, আনারস, তরমুজ, বাঙ্গি, জামরুল, বেল ও পেয়ারাসহ বিভিন্ন দেশীয় রসালো ফল বিক্রি হচ্ছে। ক্রেতারাও আকৃষ্ট হচ্ছেন। তবে পাইকারি ও খুচরা বাজারে ফলের দামে বিস্তর ফারাক লক্ষ্য করা গেছে। খুচরা বাজারের অধিকাংশ ফলের দাম পাইকারি আড়ৎ এর প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তবে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে খুচরা বাজারের ব্যবসায়ীরা ঘূর্ণিঝড় রেমালকে দায়ী করছে। খুচরা বাজারের ব্যাবসায়ীরা বলছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে নষ্ট হয়েছে লিচু,আম,জাম,জামরুল সহ অনেক মৌসুমী ফল।ঝড়ের প্রভাবে গাছ থেকে ঝরে গেছে ফল,নষ্ট হয়ে গেছে মোট ফলের এক তৃতীয়াংশ,যার কারণে বাজারে মৌসুমী ফলের সংকটের সাথে দাম বৃদ্ধি পেয়েছে। ভরা মৌসুম হওয়ায় বাজারে আম, জাম ও লিচুর আধিক্যই বেশি দেখা গেছে।স্থানীয় আড়ৎদারদের সঙ্গে কথা বলে জানা গেছে- সেখানে প্রতি কেজি হিমসাগর আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ল্যাংড়া আম বাজারে কম থাকলেও ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে যশোর এবং অভয়নগরের খুচরা বাজারগুলোতে প্রায় দ্বিগুণ দামে এ আম বিক্রি করতে দেখা গেছে।নোয়াপাড়া বাজারে আম ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, খুচরা বাজারে হিমসাগর কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে সর্বোচ্চ ১২০ টাকা, ল্যাংড়া আম ১২০ থেকে ১৪০ টাকা এবং গোপাল ভোগ ১২০ থেকে সর্বোচ্চ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে ।উপজেলার সোনাতলা বাজারের মৌসুমী ফল ব্যাবসায়ী মোঃ রুবেল শিকদার বলেন, পাইকারি বাজার থেকে ফল আনতে অনেক খরচ হয়। ঘাটে ঘাটে টাকা দিতে হয়। গাড়ি ভাড়াসহ বিভিন্ন খরচ দিয়ে আমাদের আর খুব বেশি লাভ হয় না। এছাড়া দেশি ফল বেশি দিন রাখা যায় না। শুরুতে দাম একটু বেশি থাকলেও শেষের দিকে কম দামে বিক্রি হয়। খবর নিয়ে জানা যায় দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারী আড়ৎ গুলোতে ১০০ লিচু বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অথচ যশোর সহ অভয়নগরের খুচরা বাজারে লিচু বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকায়। তবে যশোরের বসুন্দিয়া এলাকায় ১০০ লিচু সর্বোচ্চ ৪০০-৪২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে জাতীয় ফল কাঁঠাল পাইকারিতে বড় আকারের ২৮০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সেই কাঁঠাল খুচরা বাজারে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অভয়নগরের বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে- হাইব্রিড জাতের পেয়ারা প্রতি কেজি ৭০-৮০ টাকা বিক্রি হলেও দেশি পেয়ারা কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। জামরুল ৮০ থেকে ১২০ টাকা, কালো জাম মানভেদে ১৮০ থেকে ২৪০ টাকা ও প্রতিটি বেল ২৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আনারসের বাজারেও সরবরাহের কমতি নেই। খুচরা বাজারগুলোতে আকারভেদে এসব আনারস বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় বিআরটিএ’র মোবাইল কোর্ট
Next Article রামপালে নির্মাণাধীন হাসপাতাল ক্যান্সার পরিদর্শনে কেসিসি মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?