By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অভয়নগরে নারীর নামে ভিজিডি কার্ডের চাল উত্তোলন ইউপি সদস্যের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অভয়নগরে নারীর নামে ভিজিডি কার্ডের চাল উত্তোলন ইউপি সদস্যের
যশোর

অভয়নগরে নারীর নামে ভিজিডি কার্ডের চাল উত্তোলন ইউপি সদস্যের

Last updated: 2023/05/01 at 2:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শারীরিক নির্যাতনের শিকার অভিযোগকারী

নওয়াপাড়া অফিস : যশোরের অভয়নগরে ভিজিডি কার্ডে অনিয়ম করার অভিযোগ করায় ইউপি সদস্যের হাতে মারপিটের শিকার হয়ে বিচারের আশায় দ্বারে-দ্বারে ঘুরছে এক নারী। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে গত ৮ মার্চ ওই নারী সংশ্লিষ্ট ইউপি সদস্য রাজু সরদারের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। ভূক্তভোগী ওই নারীর নাম সালমা বেগম (৩৮) তিনি ওই ইউনিয়নের অভয়নগর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সালমা বেগমের নামে একটি ভিজিডি করেন ওই ওয়ার্ডের সাবেক সদস্য কওছার আলী। তিনি ওই নারীকে কার্ডের কথা গোপন করে নিজে মাসে মাসে ৩০ কেজি চাল তুলে তা আত্মসাৎ করে আসছিলেন। বিষয়টি পরের মেয়াদের নির্বাচিত ইউপি সদস্য রাজু সরদারের কাছে ধরা পড়ে। এ ঘটনায় সাবকে ইউপি সদস্য কাওছার আলীকে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সালমা বেগমের অভিযোগ বর্তমান ইউপি সদস্য রাজু সরদার তার কার্ডটি আটকে রেখেছেন। ওই কার্ড ফেরৎ চেয়ে তিনি ইউএনও’র কাছে অভিযোগ করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য রাজু সরদার তার লোকজন নিয়ে ওই নারীর বাড়িতে যেয়ে পরিবারের চার জনকে মারধর করে আহত করে। আহতরা হলেন বিচার প্রার্থী সালমা বেগম (৩৪) তার ছেলে ওমর ফারুক (১৬), মাহমুদ শেখ (২২) ও শাশুড়ি হাসিনা বেগম (৭০)। আহতরা সকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এঘটনায় সালমা বেগম বাদী হয়ে ঘটনার একদিন পর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ওই নারী বলেন, আমি একজন অসহায় দিন মজুর। আমার নামে কার্ড করে মেম্বার চাল তুলে নিচ্ছে। আমি কার্ড ফেরৎ চাইলে রাজু মেম্বার ও তার লোকজন আমাকে ও আমার দুই ছেলে ও শাশুড়িকে মারধর করে। আমি বিচারে আশায় থানায় লিখিত আবেদন করেছি। আমি থানা ও স্থানীয় ক্যাম্প পুলিশের কাছে বার বার গিয়েছি কিন্তু পুলিশ বিষয়টি আমলে নিচ্ছে না।

অভিযুক্ত ইউপি সদস্য রাজু সরদার ঘটনা স্বীকার করে বলেন, ওই মহিলা আমার বিরুদ্ধে অভিযোগ করলে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা এস আই মোকলেছুর রহমান আমাকে ও ওই মহিলাকে তার দপ্তরে ডেকেছিলেন। সেখানে ওই মহিলার কথায় পুলিশ ক্ষিপ্ত হয়। পরে পুলিশ আমাকে জানায় এ বিষয়ে আপনি চিন্তা করেন না আমি ঠিক করে দেবো।

অভয়নগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো: মোকলেছুর রহমান বলেন, থানা থেকে অভিযোগটি তদন্ত করার জন্য আমার ওপর দায়িত্ব দিয়েছে। আমি ওই নারীর বাড়িতে গিয়েছি। তদন্ত করে জানা গেছে ইউপি সদস্য রাজু সরদার ও তার লোকজন ওই নারীকে ধাক্কা-ধাক্কি করেছে। আমি ওই নারীকে তদন্ত কেন্দ্রে আসতে বলেছিলাম কিন্তু সে আসেনি।

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, বিষয়টি আমি অবগত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নারী শ্রমিকরা মজুরী বৈষম্যের শিকার
Next Article কেসিসির নির্বাচনে ২ মেয়র প্রার্থী ও ৪৩ কাউন্সিলরের মনোনয়ন সংগ্রহ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
যশোর

যশোরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?