By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অভয়নগরে যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অভয়নগরে যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

অভয়নগরে যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

Last updated: 2025/11/17 at 9:44 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE
যশোর অফিস : যশোরের অভয়নগরের এক দম্পতির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অশালীন মন্তব্য ও পোস্ট দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। পাশাপাশি রাস্তায় আটকে এক নারীকে শ্লীলতাহানি ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে।
সোমবার অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের মেহেদী হাসান আকাশের স্ত্রী সুমাইয়া (২৭) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলাটি করেন। আসামি করা হয়েছে চেঙ্গুটিয়া চাপাতলা এলাকার খায়বার মোল্লা ওরফে খায়েরের ছেলে হোসাইন ইসলাম (২৪)কে।
মামলা গ্রহণ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল বিষয়টি সরাসরি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য অভয়নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়েছে,সুমাইয়ার ছবি ব্যবহার করে ‘সোনাপাখি’ নামে একটি ভুয়া আইডি খোলে হোসাইন ইসলাম। ওই আইডি থেকে ‘এই মাল লাগবে তো’,১০০ টাকা লাগবে’, ‘প্রথমবার ফ্রি সার্ভিস’, ‘কাজ করলে কল দিও’এ ধরনের অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট করা হয়। একইভাবে সুমাইয়ার স্বামী মেহেদী হাসান আকাশের ছবিও ব্যবহার করে ‘শেষ পৃষ্ঠা’ নামের আরও একটি ফেক আইডি খোলে। সেখানেও নানা আপত্তিকর মন্তব্য দেওয়া হয়।
সুমাইয়া অভিযোগ করেন, ঘটনাটি জানাজানি হলে তিনি জানতে পারেন উভয় ভুয়া আইডির পেছনে রয়েছেন হোসাইন ইসলাম। তাঁর স্বামীর সঙ্গে অভিযুক্তের পূর্ব শত্রুতা ছিল।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৪ অক্টোবর রাতে বাদিনীর মা হালিমা বেগম ফোন দিলে হোসাইন ইসলাম তাঁদের পরিবারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন,‘তোদের পরিবারকে সুখে থাকতে দেব না।’ এঘটনায় বাদিনী ও তাঁর স্বামী অভয়নগর থানায় দুটি জিডি করলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
এরপর ৩১ অক্টোবর সন্ধ্যায় বাবার বাড়ি থেকে অভয়নগরের ভাড়া বাসায় ফেরার পথে পালপাড়া রোডের শাপলা খাতুনের বাড়ির সামনে তাঁদের গতিরোধ করে হোসাইনসহ দুই–তিনজন। বাদিনীর দাবি, তাঁকে জোর করে ভ্যান থেকে নামিয়ে শ্লীলতাহানি করা হয় এবং গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।
সেদিন রাতেই থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে সোমবার (১৭ নভেম্বর) তিনি আদালতে পিটিশন মামলা দায়ের করেন।
জন্মভূমি ডেস্ক November 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে সড়কে গাছ ও বালির স্তুপ ফেলে বাধা, দ্রুত সরাল পুলিশ
Next Article জীবনযুদ্ধে টিকে থাকার শঙ্কা সুজন-সখীদের
আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?