By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অর্ধশতাব্দী পর চাঁদে অবতরণ করলো মার্কিন মহাকাশযান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > অর্ধশতাব্দী পর চাঁদে অবতরণ করলো মার্কিন মহাকাশযান
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

অর্ধশতাব্দী পর চাঁদে অবতরণ করলো মার্কিন মহাকাশযান

Last updated: 2024/02/23 at 7:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অর্ধশতাব্দী পর আবারও চাঁদে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের একটি মহাকাশযান। দেশটির টেক্সাস-ভিত্তিক কোম্পানি ইনটুইটিভ মেশিনস-এর নির্মিত এবং তাদের পরিচালিত উড্ডয়নে একটি মহাকাশযান স্থানীয় সময় বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে।
গত অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই চন্দ্র পৃষ্ঠে প্রথম মার্কিন স্পর্শ। এছাড়া এটি আরেকটি কারণেও ঐতিহাসিক। আর তা হচ্ছে- এই প্রথম কোনও বেসরকারি সংস্থার তৈরি মহাকাশযান অবতরণ করলো চাঁদের মাটিতে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘অডিসিয়াস’ নামে পরিচিত ছয় পায়ের এই রোবট ল্যান্ডারটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬:২৩ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ২৩ মিনিট) চাঁদে অবতরণ করে।
অডিসিয়াস মহাকাশযানটি তৈরি করেছে ‘ইনটুইটিভ মেশিনস’ নামে এক বাণিজ্যিক মহাকাশ সংস্থা। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ অলটেমাস বলেছেন, ‘আমরা এখন চন্দ্রপৃষ্ঠে এবং সেখান থেকে তথ্য পাঠাচ্ছি। চাঁদে আপনাদের স্বাগত।’
অবশ্য ল্যান্ডারটি ঠিক কী অবস্থায় আছে, তা এখনও বিস্তারিত জানায়নি সংস্থাটি। তবে চাঁদে যে সেটি নেমেছে, তা নিশ্চিত করা হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর কাছে মালাপের্ট নামে এক খাতের কাছে অবতরণ করেছে এই মার্কিন মহাকাশযান।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল অত্যন্ত উঁচু-নিচু। বড় বড় গর্তের পাশাপাশি সেখানে উচ্চভূমিও রয়েছে। দক্ষিণ মেরু থেকে কিছুটা দূরেই নেমেছে অডিসিয়াস। এলাকাটি তুলনামূলকভাবে সমতল এবং নিরাপদ বলে জানিয়েছে নাসা।
মূলত চাঁদের পরিবেশ সম্পর্কে আরও জানতে এই জায়গাটিকেই অবতরণের জন্য বেছে নেওয়া হয়েছে। এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা কীভাবে কাজ করে, দক্ষিণ মেরু অঞ্চলের পরিবেশ ইত্যাদি বিষয়ে গবেষণা করা হবে।
এদিকে মহাকাশযানটি অবতরণের ঠিক আগের মুহূর্তে অবশ্য যোগাযোগ নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ফলে, যে সময়ে অবতরণের কথা ছিল, তার থেকে দেরিতে অবতরণ করে যানটি। ইনটুইটিভ মেশিনস-এর ফ্লাইট কন্ট্রোলার বিভাগ জানিয়েছে, অবতরণের পর ল্যান্ডারটি থেকে ফের সংকেত আসছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স সংস্থার তৈরি ফ্যালকন-৯ রকেটে চড়ে চাঁদের উদ্দেশে রওনা হয় অডিসিয়াস। মহাকাশে প্রবেশ করার কয়েক মিনিট পর, রকেটটি থেকে মহাকাশযানটি বিচ্ছিন্ন হয়ে যায়।
মূলত অ্যাপোলো অভিযানের সময় মার্কিনিরা যে পথে চাঁদে যেত, সেই একই পথে এগিয়ে যায় অডিসিয়াসও। আর এর মাধ্যমে মাত্র আট দিনে চাঁদে পৌঁছে গেল অডিসিয়াস।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাত কার্যদিবস পর সূচকের উত্থান
Next Article শবে বরাতে হালুয়া-রুটির প্রচলন শুরু হয়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 8 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 8 hours ago
আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?