By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অশ্লীলতার অভিযোগে ১৮ ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > অশ্লীলতার অভিযোগে ১৮ ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

অশ্লীলতার অভিযোগে ১৮ ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ

Last updated: 2024/12/23 at 3:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগে পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। দেশটিতে চলমান ১৮টি ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এই প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
সরকারের দাবি, এসব প্ল্যাটফর্ম ভারতীয় আইন লঙ্ঘন করে আপত্তিকর এবং পর্নোগ্রাফিক কনটেন্ট প্রচার করছিল। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এগুলোর প্রসার ঘটানো হচ্ছিল।
২০২১ সালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ভারতে পর্নোগ্রাফি প্রদর্শনের ওপর একাধিক নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। কিন্তু ওই নির্দেশিকা উপেক্ষা করেই কিছু ওটিটি প্ল্যাটফর্ম আপত্তিকর কনটেন্ট দেখাতে থাকে। ফলে দেশীয় সংস্কৃতি এবং আইন রক্ষার্থে সরকার এই পদক্ষেপ গ্রহণ করে।
সম্প্রতি লোকসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানিয়েছেন, আইন লঙ্ঘনকারী ওটিটি প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র অশ্লীল কনটেন্ট প্রচারেই থেমে থাকেনি। তারা ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে দর্শকদের আকর্ষণ করার চেষ্টা করেছে। এই মাধ্যমগুলোতে ছোট ছোট ক্লিপ আপলোড করে ব্যবহারকারীদের পুরো ভিডিও দেখার জন্য অ্যাপ ডাউনলোডে প্ররোচিত করা হয়েছে। এর ফলে ব্যাপক পরিমাণে তথ্য সুরক্ষার ঝুঁকি তৈরি হয়েছে।
সরকার শুধু এই অ্যাপগুলো নিষিদ্ধ করেই থেমে থাকেনি, বরং মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারা এই অভিযোগ এনেছে যে, এই প্ল্যাটফর্মগুলো সচেতনভাবেই ভারতীয় আইন লঙ্ঘন করেছে এবং অশ্লীল কনটেন্টের মাধ্যমে সমাজে অপসংস্কৃতি ছড়িয়েছে।
নিষিদ্ধ করা ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে আনকাট আড্ডা, ভুভি, ড্রিমস ফিল্মস, ইয়েসমা, ট্রি ফ্লিকস উল্লেখযোগ্য।
সরকারের দাবি, ভারতীয় নাগরিকদের তথ্য সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের যুব সমাজকে অশ্লীলতা ও অপসংস্কৃতি থেকে রক্ষা করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই নিষেধাজ্ঞা সেই লক্ষ্যপূরণেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি
Next Article আগামী নির্বাচনে থাকবে না ইভিএম : বদিউল আলম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?