By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অসুস্থ স্বজনকে দেখতে এসে সর্বস্বান্ত মা-মেয়ে: খোয়ালেন প্রায় ১৫ লাখ টাকার সম্পদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > অসুস্থ স্বজনকে দেখতে এসে সর্বস্বান্ত মা-মেয়ে: খোয়ালেন প্রায় ১৫ লাখ টাকার সম্পদ
খুলনা

অসুস্থ স্বজনকে দেখতে এসে সর্বস্বান্ত মা-মেয়ে: খোয়ালেন প্রায় ১৫ লাখ টাকার সম্পদ

Last updated: 2026/03/19 at 6:52 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামে চুরির এক ঘটনায় সর্বস্ব খোয়ালেন এক মা ও তার দুই মেয়ে। অসুস্থ স্বজনকে দেখতে এসে নিরাপদ ভেবে বাবার বাড়িতে রেখে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ মুহূর্তেই উধাও হয়ে যাওয়ায় পরিবারটি হতাশা ও ক্ষোভে ভেঙে পড়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত সাইদুর রহমান সানা খানজাহানের মেয়ে সাথী আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে ঢাকা ও বেনাপোল থেকে তার দুই বোন মিতু ও জিনিয়াস আক্তার এবং তাদের মা জবা খাতুন বাবার বাড়িতে আসেন। পরে তারা অসুস্থ সাথীকে দেখতে পাইকগাছা পৌরসভার বাতিখালী এলাকার একটি ভাড়া বাসায় যান। যাওয়ার সময় নিজেদের ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা বাবার বাড়িতেই রেখে যান।

কিন্তু সেই বিশ্বাসই কাল হয়ে দাঁড়ায়। বুধবার (১৮ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে। এরপর ঘরের বাক্স ভেঙে আনুমানিক ৬-৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

পরদিন সকালে বাড়িতে ফিরে দরজার ভাঙা তালা ও এলোমেলো ঘর দেখে হতভম্ব হয়ে পড়েন পরিবারের সদস্যরা। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মা ও দুই মেয়ে।

এ ঘটনায় জামাতা রাজীব বিশ্বাস (৩৮) বাদী হয়ে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৮ মার্চ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে ১৯ মার্চ সকাল ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা এই চুরির ঘটনা ঘটিয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে, এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জন্মভূমি ডেস্ক March 19, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রা নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট খুলনা সিটি ইউনিট
Next Article আশাশুনির বিছট গ্রামে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন: জোড়াতালি দিয়ে সংস্কার
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?