By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আইরিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে লিড বাংলাদেশের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আইরিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে লিড বাংলাদেশের
খেলাধূলা

আইরিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে লিড বাংলাদেশের

Last updated: 2025/11/14 at 4:01 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সিলেট টেস্টে ব্যাট-বল দু’দিকেই নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আজ চতুর্থ দিনে অবশ্য আইরিশরা খেলেছে বেশ ভালোই। দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮৬ রানে তৃতীয় দিন শেষ করা সফরকারীরা আজ দলীয় সংগ্রহ নিয়ে যায় ২৫৪ রানে। তবে অল আউট হওয়ায় ইনিংস ব্যবধানে হারতে হয় দলটিকে। সাদা পোশাকের ক্রিকেটে এ নিয়ে চতুর্থবারের মত ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ।
বৃহস্পতিবার ৩০১ রানের লিড নিয়ে ৮ উইকেটে ৫৮৭ রানের দলীয় সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর বল করতে নেমেই টাইগার বোলাররা দারুণ আক্রমণাত্মক হয়ে ওঠে। দিনের শেষটায় মাত্র ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে অতিথিরা।
শুক্রবার অবশ্য আইরিশ ব্যাটাররা কিছুটা লড়াইয়ের চেষ্টা করে। শুরুতে কয়েকটি বাউন্ডারি পেলেও খুব বেশি দূর এগোতে পারেননি। প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম (৩-৮৪)। তাঁর বলেই ফিরতে হয় ম্যাথিউ হামফ্রিজকে। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইন (৫২) ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নি (৩৮) জুটি বেঁধে ৬৬ রানের এক পার্টনারশিপ গড়েন।
তবে সেই জুটি ভাঙেন নাহিদ রানা (২-৪০)। বালবার্নিকে তুলে নিয়ে ম্যাচে ফের টার্নিং পয়েন্ট এনে দেন তিনি। কিছুক্ষণ পরই হাসান মুরাদ (৪-৬০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ম্যাকব্রাইনকে, ভেঙে যায় আয়ারল্যান্ডের শেষ ভরসাটুকুও। শেষ দিকে জর্ডান নিল (৩৬) এবং ব্যারি ম্যাককার্থি (২৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু মুরাদ আবার আঘাত হানেন এবং দিনের শেষ উইকেটটি তুলে নেন তাইজুল। বাংলাদেশকে নিশ্চিত করেন দাপুটে জয়।
ম্যাচ জুড়ে বাংলাদেশের ছিল দারুণ আধিপত্য। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও প্রথম ইনিংসে মাত্র ২৮৬ রানে থামে আয়ারল্যান্ড। জবাবে টাইগাররা তোলে ৫৮৭/৮, যেখানে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ১৭১ রানের ইনিংস আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল সেঞ্চুরি (১০০) ছিল ব্যাটিংয়ের স্তম্ভ। অসাধারণ ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জয়। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর, মিরপুরে।

 

 

জন্মভূমি ডেস্ক November 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পরিবারিক পুষ্টি বাগান হাসি ফুটিয়েছে ডুমুরিয়ার কৃষক পরিবারে
Next Article নড়াইলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

জোড়া অ্যাসিস্টে এবার মায়ামিকে সর্বোচ্চ শিরোপা জেতালেন মেসি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খেলাধূলা

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো উন্নতি হয়েছে: সালাহউদ্দিন

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খেলাধূলা

বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে অনিশ্চয়তা

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?