By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আওয়ামী লীগসহ ১৩ দলকে নিয়ে সংলাপে ইসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আওয়ামী লীগসহ ১৩ দলকে নিয়ে সংলাপে ইসি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আওয়ামী লীগসহ ১৩ দলকে নিয়ে সংলাপে ইসি

Last updated: 2023/11/04 at 1:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগসহ ১৩ রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সংলাপের প্রথম সেশনে আমন্ত্রিত ২২ দলের মধ্যে অংশ নেয়নি ৯টি দল।

আজ শনিবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সংলাপ শুরু হয়।

সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে।

আওয়ামী লীগ ছাড়াও আলোচিত তৃণমূল বিএনপি, এনডিএম ও গণফোরামের একাংশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনাশিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশ, জমিয়েত ওলামায়ে ইসলামসহ দলগুলো অংশগ্রহণ করেছে।

ইসি সূত্র জানা গেছে, আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত আলোচনায় বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, মুসলিম লীগ বিএমএল ও বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি।

ইসির ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগসহ ২২ দলের সঙ্গে এবং বিকেল ৩টায় বিএনপি ও জাতীয় পার্টিসহ আরও ২২ দলের সঙ্গে সংলাপ হবে।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন তার নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে জানাতে এবং তাদের সুপারিশ শোনার জন্য এই বৈঠক ডেকেছে।

সেখানে উপস্থিত ইসির কর্মকর্তারা জানিয়েছেন, রুদ্ধদ্বার ওই বৈঠকে ১৩টি দলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এর মধ্যে— আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী পার্টিসহ অন্যান্য দল রয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ৪ জন কমিশনার বৈঠকে উপস্থিত আছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাঁচা-মরার ম্যাচে আগে ফিল্ডিংয়ের পাকিস্তান
Next Article মেহেরপুরে সড়কে প্রাণ গেল স্কুলছাত্রসহ দুইজনের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
টেকনোলজি

হোয়াটসঅ্যাপের বিকল্প ৬টি জনপ্রিয় মেসেজিং অ্যাপ

By Online Desk 23 minutes ago
টেকনোলজি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল

By Online Desk 31 minutes ago
টেকনোলজি

এআই সুনামির সতর্কবার্তা আইএমএফ প্রধানের: বিশ্বে ৪০ শতাংশ চাকরি ঝুঁকিতে

By Online Desk 35 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?