By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আওয়ামী লীগ বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: শেখ হাসিনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আওয়ামী লীগ বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: শেখ হাসিনা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আওয়ামী লীগ বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: শেখ হাসিনা

Last updated: 2024/06/23 at 6:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : এদেশের প্রতিটি অর্জনের পেছনে আওয়ামী লীগের অবদান থাকলেও বারবার দলটির ওপর আঘাত এসেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এসব আঘাত আওয়ামী লীগকে কোনো ক্ষতি করতে পারেনি বলে মনে করেন তিনি। আওয়ামী লীগ বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠে বলে জানান সরকার ও দলীয় প্রধান।

আজ রোববার (২৩ জুন) বিকেলে ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঙালির প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওৎপ্রোতভাবে জড়িত জানিয়ে দলটির সভাপতি বলেন, ‘বারবার এই দলের প্রতি আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড-বিখণ্ড করার চেষ্টা হয়েছে; বারবার দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। আইয়ুব খান থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, বারবার এইভাবে আঘাত এসেছে। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। তাই বারবার আঘাত এসেও আওয়ামী লীগের ক্ষতি করতে পারে‌নি। ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ জেগে উঠেছে।’

আওয়ামী লীগ থেকে যেসব নেতা বিভিন্ন সময় দল ছেড়ে গেছেন, তারা হারিয়ে গেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অনেকে দলের থেকে নিজেকে বড় মনে করে দল ছেড়ে গিয়েছেন। তারা ভুল করেছেন। যেসব নেতারা ভুল করেছিলেন তারা ভুলে গিয়েছিলেন যে, তারা আলোকিত হয়েছি‌লেন আওয়ামী লীগের নেতৃত্বে থেকেছিলেন বলেই। এখান থেকে চলে যাওয়ার পর তারা আর জ্বলেননি। নিভে গেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘মুজিব আদর্শের সৈনিকরা কখনো পরাভব মানে না।’ এ সময় তিনি সংগঠন মজবুত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি তাগিদ দেন। সংগঠন মজবুত থাকলে কেউ আওয়ামী লীগকে দমাতে পারবে না বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান সরকারপ্রধান। এ সময় তিনি তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।

এর আগে বিকেল ৩টা ৩৭ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে উপস্থিত হন শেখ হাসিনা। পরে দলীয় সভাপতি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সঙ্গীত বাজানো হয়৷ জাতীয় সঙ্গীত শেষে আওয়ামী লীগ প্রধান বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আসন গ্রহণ করেন।

এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে বক্তৃতা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি।

সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত অতিথিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Next Article রূপসায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 48 minutes ago
জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 1 hour ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 1 hour ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 1 hour ago
জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?