By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আওয়ামী লীগ ক্ষমতায় আসায় গণতন্ত্রের ভীত মজবুত হয়েছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > আওয়ামী লীগ ক্ষমতায় আসায় গণতন্ত্রের ভীত মজবুত হয়েছে
জেলার খবররাজনীতি

আওয়ামী লীগ ক্ষমতায় আসায় গণতন্ত্রের ভীত মজবুত হয়েছে

Last updated: 2022/10/04 at 12:08 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের শক্তি হলো তৃণমূল। তৃণমূল শক্তিশালী আছে বলেই আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। সে জন্য মতভেদ ভুলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় খুলনাসহ সারাদেশের অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে, গণতন্ত্রের ভীত মজবুত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উন্নয়ন ও গণতন্ত্রকে দীর্ঘস্থায়ী করতে তৃণমূলের সকল পর্যায়ে দলীয় প্রতিনিধি থাকা অত্যন্ত জরুরী, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভ‚মিকা রাখবে।
নেতৃবৃন্দ আরো বলেন, অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন রূপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাাসিনা। তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, শিশু হাসপাতাল, আইটি পার্ক, ভৈরব নদীর ওপর সেতু প্রক্রিয়াধীন, খুলনা-মোংলা রেল সংযোগসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করেছে। তাই খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়ন করাই আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। খুলনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
সোমবার বেলা ১১টায় খুলনা ক্লাবে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. গেøারিয়া ঝর্ণা সরকার, এড. সুজিত অধিকারী, এম ডি এ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা, সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, সংসদ সদস্য মো: আকতারুজ্জামান বাবু, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, কাজী আমিনুল হক, শেখ জালাল উদ্দিন রুবেল।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খান নজরুল ইসলাম, শেখ আবুল হোসেন, জে এম মহসিন রেজা, আনোয়ারুল ইকবাল মন্টু, শেখ আকরাম হোসেন, কামাল উদ্দিন বাদশা, এড. মো: সাইফুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, শেখ মারুফুল ইসলাম, এজাজ আহমেদ, মনসুর আলী খান, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, এফ এম অহিদুজ্জামান, কামরুল হাসান টিপু, সেলিম জাহাঙ্গীর, আবদুল্লাহ আল মাহমুদ, মানস কুমার রায়, এস এম ফরিদ রানা।
মো: মুন্সি মাহবুব আলম সোহাগ ও জোবায়ের আহমেদ খান জবার সঞ্চালনায় উপস্থিত ছিলেন এড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এড. এম এম মুজিবর রহমান, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, এড. রবীন্দ্র নাথ মন্ডল, অধ্যক্ষ দেলওয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বি এম এ ছালাম, এড. আইয়ুব আলী শেখসহ জেলা ও মহানগর শাখার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ, পৌরসভার মেয়র, কাউন্সিলরবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 4, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুই দলই মাঠ দখলে মরিয়া
Next Article স্বাধীনতা বিরোধী চক্র সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ১ লক্ষ ৪৮ হাজার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?