
জন্মভূমি রিপোর্ট : আজ ২৯ মার্চ ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আক্তারুন্নাহার হিরণ (৬২) মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন যকৃতের রোগে ভুগছিলেন। ১৯৯৪ সালে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ খুলনা জেলা শাখার যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম হিরণের সহর্মীণী তিনি। মাহবুবুল আলম হিরণ ২০০০ সালের ২৩ জানুয়ারি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন।
তাঁদের একমাত্র কন্যা স্নিগ্ধা মাহবুব আইন পেশায় নিয়োজিত। শহরের মির্জাপুরস্থ সাংবাদিক মানিক চন্দ্র সাহা রোডে মরহুমার পৈতৃক এবং ৪৪ আহসান আহমদ রোডে নিজস্ব নিবাস। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।