By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আগামীকাল শাহিনসের বিপক্ষে মাঠে নামছেন শান্ত-মিরাজরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আগামীকাল শাহিনসের বিপক্ষে মাঠে নামছেন শান্ত-মিরাজরা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

আগামীকাল শাহিনসের বিপক্ষে মাঠে নামছেন শান্ত-মিরাজরা

Last updated: 2025/02/16 at 2:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠতে আর দিন দুয়েকের অপেক্ষা। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠছে ৮ জাতির এই টুর্নামেন্টের। আসরের দ্বিতীয় দিন তথা ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। মূল পর্বের আগে একটি ঘাম ঝরানো ম্যাচ খেলবেন পাচ্ছে নাজমুল হোসেন শান্তরা।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে আগামীকাল (সোমবার) মাঠে নামবেন শান্ত-মিরাজরা। বাংলাদেশ সময় বিকেল ৩ টায় দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ম্যাচটি হওয়ার কথা রয়েছে।
মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচকে খুব গুরুত্ব সহকারে দেখছে টাইগাররা। বিসিবির প্রকাশিত ভিডিওতে গতকাল নিজেদের অবস্থা জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। প্রথম দিনের অনুশীলন পর্ব শেষে তানজিম সাকিব বলছিলেন, ‘আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি। পরের দিন বিশ্রাম নিয়েছি। তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আর এসে অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’ প্রস্তুতি ম্যাচের লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’
যে কোনো আইসিসি প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারী দলগুলো সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। গ্রুপ পর্বে মুখোমুখি হবে না, এমন দলের বিরুদ্ধেই সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলা হয়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবার অনেক দেশই প্রস্তুতি ম্যাচ খেলছে না। ভারত নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে প্রস্তুতি শেষ করেছে। অন্যদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজ শেষে সরাসরি মূলপর্বে নেমে যাবেন বাবর আজমরা।
অন্যদিকে, আফগানিস্তান কিংবা বাংলাদেশের মতো দলগুলো সে অর্থে মাঠের প্রস্তুতির সুযোগ পায়নি। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে খেলেছে গত ডিসেম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে তারা একটি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যে দলটা মাঠে নামবে, সেই দলের কেউই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও আরও আছেন আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীররা। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে।
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
পাকিস্তান শাহিনস স্কোয়াড
মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুম্ভ মেলায় যেতে দিল্লি স্টেশনে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ১৮
Next Article মোদির ব্যঙ্গচিত্র ছাপার পর মিডিয়া গ্রুপের ওয়েবসাইট ব্লকড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 57 minutes ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?