By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আগেই বিয়ে সেরেছেন মেহজাবীন, ফাঁস গায়ে হলুদের ছবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > আগেই বিয়ে সেরেছেন মেহজাবীন, ফাঁস গায়ে হলুদের ছবি
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

আগেই বিয়ে সেরেছেন মেহজাবীন, ফাঁস গায়ে হলুদের ছবি

Last updated: 2025/02/24 at 2:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : আজ ২৪ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। গতকাল রোববার বসেছিল কন্যার গায়ে হলুদের আসর। ঢাকার অদূরে একটি রিসোর্টে বেশ কড়াকড়িতে চলে এ আয়োজন। তবে গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা এখন হলেও বিয়েটা আগেই সেরেছেন মেহজাবীন।
সাত বছর ধরে মনের সুতায় বাঁধা পড়লেও কাগজ-কলমে বাঁধা পড়তে মেহজাবীন-আদনান বেছে নিয়েছিলেন গেল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এদিন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়।
বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’
এদিকে ফাঁস হয়েছে মেহজাবীনের গায়ে হলুদের একাধিক ছবি। ঢাকার অদূরে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানের একাধিক স্থিরচিত্রে মেহজাবীনের সঙ্গে দেখা গেছে তার প্রযোজক ও পরিচালক বর আদনান আল রাজীবকে। দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তাদের পেছনে ছিল বাদ্যযন্ত্রীদের একটি দল।
বিনোদন অঙ্গনে মেহজাবীন-রাজীবের ঘনিষ্ঠজনদের মধ্যে যারা গায়ে হলুদের আয়োজনে ছিলেন, তাদের মধ্যে আছেন নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।
গতকাল গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেওয়া অভিনয়শিল্পী ও প্রযোজকদের কয়েকজন সংবাদমাধ্যমকে জানান, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে আড়াই শর মতো অতিথি হাজির হন মেহজাবীনের গায়ে হলুদে। অনুষ্ঠানে মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা এবং রাজীব পরেছেন পাঞ্জাবি-পায়জামা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃত্যু
Next Article ছিনতাইরোধে মাঠে নামছে পুলিশের তিন বিশেষায়িত ইউনিট : আইজিপি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কমিটি গঠন হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?