By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আগের নামে ফিরলো ‘জিয়া উদ্যান’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আগের নামে ফিরলো ‘জিয়া উদ্যান’
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগের নামে ফিরলো ‘জিয়া উদ্যান’

Last updated: 2025/03/19 at 4:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যানে’র নাম পরিবর্তন করেছিলো আওয়ামী লীগ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এটিকে চন্দ্রিমা উদ্যান হিসেবে নাম দেয়। তবে ছাত্র-জনতার গণঅভুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর আবারও আগের নামে ফিরলো এই উদ্যান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে চন্দ্রিমা উদ্যান পরিবর্তন করে এটি জিয়া উদ্যান হিসেবে নাম পুনর্বহাল করা হয়েছে।
সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের নেওয়া এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরে বাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’ এর পরিবর্তীত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।
গত ১১ মার্চ প্রজ্ঞাপন জারি হলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনেকে তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিচ্ছেন।
প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে যুগ্ম সচিব নায়লা আহমেদ বলেন, ‘চন্দ্রিমা উদ্যানের নামের বদলে ‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এটির নাম চন্দ্রিমা উদ্যান করেছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাহিত করার পর বিএনপির আমলে এটি জিয়া উদ্যান নামকরণ করা হয়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটির নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান করে। যদিও সর্বস্তরের মানুষের মুখে এবং মনে এই জায়গাটি জিয়া উদ্যান হিসেবেই পরিচিত। অন্তর্বর্তীকালীন সরকার নাম পুনর্বহাল করার মধ্য দিয়ে মানুষের এই আবেগ-অনুভূতিকে সম্মান জানিয়েছে। সরকারকে ধন্যবাদ।’
রাজধানী ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান জিয়া উদ্যান। ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে ৭৪ একর জমির ওপর গড়ে উঠেছে এ উদ্যানটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত। সমাধিকে কেন্দ্র করে এখানে মাজার কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই এলাকায় পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যান ও মাজার জিয়ারত করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অবশেষে প্রকাশিত হলো কেনেডি হত্যার গোপন নথি
Next Article এক দিন পেছালো এসএসসির গণিত পরীক্ষার রুটিন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 11 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?