By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গা

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

Last updated: 2023/04/17 at 11:38 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বসন্তের শেষ দিকে দেশব্যাপী শুরু হওয়া তীব্র গরম গ্রীষ্মে এসে আরও বেড়েছে। সারা দিনই সূর্যের তীব্র প্রখরতায় নাজেহাল হচ্ছে জনজীবন। আকাশে নেই মেঘের ছিটেফোঁটা। দেখা নেই বৃষ্টিরও। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। জেলায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। যদিও গত শনিবারের তুলনায় রোববার তাপমাত্রা কিছুটা কমেছে। গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা ১৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়।

জানা গেছে, এ অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। নাভিশ্বাস দেখা গেছে মানুষের মধ্যে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভ্যান-রিকশাচালক ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। একটু প্রশান্তির জন্য খেটে খাওয়া মানুষ আশ্রয় নিচ্ছে গাছের নিচে।

এদিকে, গত ২ এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গায়। এরপর থেকে প্রতিদিনই এই জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময়ে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম রয়েছে। আজ বাতাসের আর্দ্রতার পরিমাণ ১৪ শতাংশ। সামনের দিনগুলোতে জলীয়বাষ্পের পরিমাণ বাড়লে আরও বেশি গরম অনুভূত হবে।

এদিকে, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য শহরে মাইকিং করেছে জেলা প্রশাসন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, টানা ১৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ১৪ শতাংশ। যা এই মৌসুমের সর্বোচ্চ তামপাত্রার রেকর্ড। আকাশ মেঘলা থাকার কারণে গত শনিবারের তুলনায় রোববার তাপমাত্রা কিছুটা কম। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আরও কয়েক দিন এমন পরিস্থিতি বিরাজ করবে। একইসঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। এতে মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়বে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তাপমাত্রা না কমলে সতর্কতামূলক পদক্ষেপ নেবে পরিবেশ মন্ত্রণালয়
Next Article এপ্রিলের ১৪ দিনেই রেমিটেন্স ছাড়াল ৯৫ কোটি ডলার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 week ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
চুয়াডাঙ্গা

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে জীবননগর প্রেসক্লাবের জরুরি মিটিং, বিতর্কিত ইউএনওকে অপসারণের দাবি

By Correspondent 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?