By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আজ কবি হিমেল বরকত’র ৪থ মৃত্যুবার্ষিকী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > আজ কবি হিমেল বরকত’র ৪থ মৃত্যুবার্ষিকী
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

আজ কবি হিমেল বরকত’র ৪থ মৃত্যুবার্ষিকী

Last updated: 2024/11/21 at 5:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : আজ ২২ নভেম্বর শুক্রবার অকাল প্রয়াত কবি, গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকত’র ৪থ মৃত্যুবার্ষিকী। কবি হিমেল বরকত’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোংলারুদ্র স্মৃতি সংসদের আয়োজনে নানা কর্মসূচী পালিত হবে।

গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে ২২ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় কবির কবরে শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া-মোনাজাত ও শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হবে। হিমেল বরকতের বাসায় বেলা ১o টায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।

কবি হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলার মিঠেখালি জন্ম গ্রহণ করেন। পিতা- আলহাজ্ব ডাঃ শেখ ওয়ালীউল্লাহ, মাতা আলহাজ্ব শিরিয়া বেগম। তাঁর বড় ভাই প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। হিমেল বরকত ১৯৯৪ সালে মোংলার সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন করেœ ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

তিনি ২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক হন। মৃত্যু পূর্ব মুহুর্ত পর্যন্ত এখানেই তিনি কর্মরত ছিলেন।

কবি ও গবেষক অধ্যাপক ড. হিমেল বরকত’র প্রকাশিত উল্ল্যেখযোগ্য গ্রন্থসমুহ হচ্ছে চোখে চৌদিকে (২০০১), বৈশ্য বিদ্যালয় কাব্যগ্রন্থ (কবি প্রকাশনী-২০১৩), দশ মাতৃক দৃশ্যাবলী (২০১৪), গবেষণাধর্মী গ্রন্থ প্রান্তস্বর ব্রাত্যভাবনা (২০১৭), পথ কবিতা বিষয়ক গবেষণাকর্ম সম্পাদন, ”গানের ঝরাপাতা” গানের বই ২০১৭ সালে প্রকাশিত হয়, সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু গবেষণা গ্রন্থ (২০১৩), ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময় (অক্ষর প্রকাশনী), ছোট গল্প ”আয়না” পরিবার পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত হয় ৩১ অক্টোবর ২০২০ সালে, কিশোর পাঠ্য রচনা ”ছন্দ শেখার হাতেখড়ি” কিশোর বাংলা পত্রিকায় প্রকাশিত হয় ২০২০ সালে, শিশুতোষ গল্প ”মায়ের ভাষা” এবং ”পেন্সিল ও রাবারের গল্প” প্রকাশিত হয় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে।

হিমেল বরকত সম্পাদিত গ্রন্থ সমুহ হচ্ছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী (২০০৫), কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র (২০০৫), চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ (২০১২), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা (২০১২), বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ (২০১৩), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ (২০১৫) ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে অনুকাব্য। এছাড়া অপ্রকাশিত রয়েছে বেশকিছু কবিতার বই ও গান।

কবি হিমেল বরকত ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকার বারডেম হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে

সিনিয়র করেস্পন্ডেন্ট November 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসার তিন দিনে দু’ জনকে কুপিয়ে জখম
Next Article চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন ২৩ নভেম্বর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?