By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আটরা ফুটবল টুর্নামেন্টের সেমিতে আজিবর স্মৃতি সংসদ 
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আটরা ফুটবল টুর্নামেন্টের সেমিতে আজিবর স্মৃতি সংসদ 
খেলাধূলা

আটরা ফুটবল টুর্নামেন্টের সেমিতে আজিবর স্মৃতি সংসদ 

Last updated: 2023/02/01 at 1:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি
SHARE

ক্রীড়া প্রতিবেদক : শেখ কামাল স্মৃতি সংসদ ও এসবিআলী ফুটবল একাডেমির উদ্যোগে ১৬ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আজিবর স্মৃতি সংসদ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে   শেষ কোয়াটার ফাইনালে মুখোমুখি হয় তুহিন স্পোটিং ক্লাব বনাম আজিবর স্মৃতি সংসদ।  খেলায় আজিবর স্মৃতি সংসদ ৩-০ গোলে তুহিন স্পোটিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতামুলক শেষ কোয়াটার ফাইনালের প্রথমার্ধের শেষ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় আজিবর স্মৃতি সংসদ। এসময় পরিকল্পিত এক আক্রমণ থেকে ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় লিটন গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। এসময় উভয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতার কারণে গোল পেতে ৩৮ মিনিট অপেক্ষা করতে হয়। পিছিয়ে পড়ে বিরতীতে যায় তুহিন স্পোটিং। বিরতী থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে তারা। তবে আক্রমণে এগিয়ে থাকে আজিবর স্মৃতি। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে তুহিন স্পোটিং। আর এ সুযোগে দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে দলের পক্ষে ২য় গোল করেন ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় তন্ময়। গোল পরিশোধের জন্য ছোট-খাটো আক্রমণ করলেও কোন ফল হয়নি তুহিন স্পোটিং ক্লাবের। উল্টো দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটের সময় আজিবর স্মৃতির পক্ষে শেষ গোলটি করেন ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াদ। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তুহিন স্পোটিং ক্লাবকে। খেলায় রেফারী ছিলেন শেখ কামাল আহমেদ, পারভেজ আলম, কামরুল আজম বাবু ও শেখ সিদ্দিকুর রহমান। খেলায় মনোমুগ্ধকর ধারাভাষ্য প্রধান করেন এডভোকেট প্রজেশ রায়। বুধবার (১ ফেব্রুয়ারি) খেলা বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দিশারী যুব পর্ষদ বনাম ফ্রেন্ডস ক্লাব বাগেরহাট।

আগে খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও এসবিআলী  ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা মো. ইউসুফ আলী শেষ কোয়াটার ফাইনালের উদ্বোধন করেন। এসময় মাঠে উপস্থিত ছিলেন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ শুকুর আলী, হালিম খান, আরমান আহমেদ রুম্মান, শেখ আলাউদ্দিন নাসিম, মনির শেখ, মো. লাভলু, শিমুল, রবিউলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাবেক ফুটবলারবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হাথুরুসিংহেই টাইগারদের নতুন হেড কোচ, দুই বছরের চুক্তি
Next Article বাগেরহাটে সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে সেমিনার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

আইপিএল খেলার অনুমতি না দেওয়ায় বোর্ডের বিরুদ্ধে ক্রিকেটারের মামলা

By Nayon Islam 10 hours ago
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 2 days ago
খেলাধূলা

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?