By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আদালতের আদেশ তোয়াক্কা না করে ১৫ জুন নিয়োগ বোর্ড করার সিদ্ধান্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > আদালতের আদেশ তোয়াক্কা না করে ১৫ জুন নিয়োগ বোর্ড করার সিদ্ধান্ত
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আদালতের আদেশ তোয়াক্কা না করে ১৫ জুন নিয়োগ বোর্ড করার সিদ্ধান্ত

Last updated: 2023/06/13 at 3:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

স্কুলে ৬ পদের নিয়োগে কোটি টাকা ঘুষের অভিযোগ

 নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলে ৬টি পদে নিয়োগ দিতে কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। ঘুষের বিনিময়ে তয় ও চতুর্থ শ্রেনির কর্মচারী নিয়োগ বন্ধের জন্য আদালতে মামলা করা হলেও তার তোয়াক্কা করছে না প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আগামী ১৫ জুন গোপনে সাতক্ষীরা সরকারী কলেজে নিয়োগ বোর্ড করার সিদ্ধান্ত নিয়েছে কর্তপক্ষ। এদিকে ঘুষের বিনিময়ে পাতানো নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় অবিভাবক, পরিচালনা পরিষদের সদস্যসহ সাধারন মানুষ।

Contents
স্কুলে ৬ পদের নিয়োগে কোটি টাকা ঘুষের অভিযোগ নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সোমবার দুপুরে বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের প্রধান ফটকের সামনে রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দল ওহাব, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, গাইন, বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান মালি প্রমুখ।

বক্তরা অভিযোগ করেন, ল্যাবসহকারী ৩ জন, অফিস সহায়ক ১ জন, আয়া ১ জন, ল্যাব সহকারী (কারিগরি) ১ জনসহ মোট ৬টি পদে নিয়োগের জন্য ২০২২ সালের ১৮ ডিসেম্বর স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠান কর্তপক্ষ। ৬টি পদে ৪৫ জন চাকরি প্রত্যাশী আদেন করেন। স্থানীয় অবিভাবকদের অভিযোগ ৫টি পদে নিয়োগের জন্য প্রর্থীদের নিকট থেকে ইতিমধ্যে ১০ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা করে ঘুষ নেয়া হয়েছে। চাকরি প্রত্যাশী কয়েকজন অভিযোগ করেন তাদেরও কাছে চাকরির জন্য একেকটি পদের জন্য ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে চাহিদামত ঘুষ দিতে রাজী না হওয়ায় তাদের চাকরি হবে না বলে জানিয়ে দেয়া হয়েছে। এমন অভিযোগ ৫/৬ জন আবেদনকারী চাকরি প্রত্যাশীর।

এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর চাকরির জন্য ঘুষ নেয়া হচ্ছে এমন প্রচার এলাকার সাধারন মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। ঘুষের মাধ্যমে চাকরি দেয়া হচ্ছে এমন তথ্যদিয়ে একজন শফিকুল ইসলাম নামের একজন অবিভাবক সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করে নিয়োগ বন্ধের দাবি জানান। একই সাথে স্বচছতার মধ্যদিয়ে নিয়োগ বোর্ডে করার দাবি জানান। কিন্ত আবেদনে কোন সাড়া না পেয়ে গত ৩১ মে অবিভাবক বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরার আশাশুনি দেওয়ানী আদালতে এক মামলা দায়ের করে। মামলায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ১৪ জনকে বিবাদী করা হয়। মামলায় ২১ দিনের মধ্যে কেন নিয়োগ বোর্ড স্থগিত করা হবে না তা জানতে চেয়েছে আদালত। এরই মাধ্যে আদালতের মামলার কোন তোয়াক্কা না করে আগামী ১৫ জুন নিয়োগ বোর্ড করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তপক্ষ।

বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান জানান, ৬ টি পদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও কারিগরি বিভাগের ১ টা পদে বাদ রেখে ৫ টি পদে নিয়োগের বিষটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৫ জুন সাতক্ষীরা সরকারী কলেজে এ নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হবে। তিনি জানান ৫ টি পদের জন্য অনেকে আবেদন করলেও ৩২ টি বৈধতা দেয়া হয়েছে।

বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের পরিচালনা পরিচালনা পরিষদের সভাপতি ডা. মোখলেছুর রহমান এর সাথে তার ০১৯১৫০২৭৬৬৭ নং সেল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি একজন নারী রিসিভ করে জানান, স্যার (ডা.মোখলেছুর রহমন) এই মুহূর্তে কথা বলতে পারবেন না।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উত্তরণের আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন
Next Article পাইকগাছায় সাত বস্তা ভিজিডি’র চাল জব্দ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?