By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আদালতের সামনে জোড়া খুনের মামলায় আটক ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > আদালতের সামনে জোড়া খুনের মামলায় আটক ২
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

আদালতের সামনে জোড়া খুনের মামলায় আটক ২

Last updated: 2026/01/26 at 12:32 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 weeks ago
Share
SHARE

মাদক, কুড়াল ও খেলনা পিস্তল উদ্ধার

খুলনা | জন্মভূমি রিপোর্ট
গত ৩০ নভেম্বর প্রকাশ্য দিবালোকে খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনের সড়কে হাসিব হাওলাদার (৪৫) ও মো. ফজলে রাব্বি রাজন (৩৮) নামে দুই ব্যক্তিকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন।

এ ঘটনায় খুলনা সদর থানায় দায়ের করা জোড়া হত্যাকাণ্ডের মামলার দুই সন্দেহভাজন আসামিকে রূপসা উপজেলার আইচগাতী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো কুড়াল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৬ এর একটি দল আইচগাতী ইউনিয়নের বারো পূণ্য মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একজন সন্ত্রাসী র‌্যাব সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে র‌্যাব একটি রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ধাওয়া করে রেজাউল মুন্সি হৃদয় (২৫) ও আলিফ হোসেন নয়ন (২৬) নামে দুই সন্দেহভাজনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় কুড়াল এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোববার রাতে দৈনিক জন্মভূমিকে জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান দৈনিক জন্মভূমিকে বলেন, আটক দুই আসামিকে জোড়া খুনের মামলায় শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 26, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
Next Article গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?