By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আধুনিক গণতন্ত্রের রূপকার ছিলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া — নজরুল ইসলাম মঞ্জু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > আধুনিক গণতন্ত্রের রূপকার ছিলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া — নজরুল ইসলাম মঞ্জু
খুলনাজেলার খবরমহানগরসর্বশেষ খবর

আধুনিক গণতন্ত্রের রূপকার ছিলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া — নজরুল ইসলাম মঞ্জু

Last updated: 2026/01/23 at 1:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
Share
SHARE

বাংলাদেশের আধুনিক গণতন্ত্রের রূপকার ও আপোষহীন নেতৃত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খুলনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির উদ্যোগে গতকাল রবিবার মাগরিব নামাজের পর এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ সাবের হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন,“বাংলাদেশের আধুনিক গণতন্ত্রের রূপকার ছিলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সকল অন্যায়, জুলুম ও নির্যাতন উপেক্ষা করে সবসময় ন্যায় ও সত্যের পথে অগ্রসর হয়েছেন।”তিনি আরও বলেন,
“দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি আজীবন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন। এমন নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে বিরল।”বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে মঞ্জু বলেন,“তিনি এমন একজন নেত্রী ছিলেন, যিনি সব হারিয়েও দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম তুহিন বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আসাদুজ্জামান মুরাদ, শেখ আসাদুজ্জামান আসাদ, পিয়ারু, ইকরামুল হক হেলাল, নাদেরউদ্দিন খান, শরিফুল ইসলাম ববি, শেখ জামিল হোসেন, গোলাম মাওলা, টারজানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 19, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় ২০-২৫‌শতাংশ‌ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে
Next Article প্রেসক্লাব যশোর পরিদর্শনে ইউনেস্কোর কান্ট্রি হেড সুসান ভিজ
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল (৩৫) নামে এক যুবক আহত, ঢাকায় স্থানান্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?