By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
খুলনা

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

Last updated: 2026/01/26 at 3:22 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

তথ্যবিবরণী : আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আজ সোমবার সকালে খুলনা হোটেল সিটি ইন-এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো: আজিজুর রহমান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’। প্রধান অতিথি বলেন, আজকের পরিবর্তনশীল বিশে^ বাংলাদেশ কাস্টমস রাজস্ব আদায়ের পাশাপাশি বাণিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধের মতো নানাবিধ কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে আইন অনুযায়ী রাজস্ব দিতে হবে। কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে পারষ্পরিক মিথষ্ক্রিয়া ও সহযোগিতা থাকলে একটি শক্তিশালী, স্বচ্ছ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, সেবা প্রতাশীদের অঙ্গীকার রক্ষার্থে কাস্টমস কর্মকর্তাদের নৈতিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের বাংলাদেশ কাস্টমস এর নিয়মনীতি মেনে ব্যবসা করার আহবান জানান তিনি। মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন ও খুলনা কর অঞ্চলের কর কমিশনার মোহা: আব্দুস সালাম। স্বাগত বক্তৃতা করেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মো: মুশফিকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ^াস। প্রবন্ধের ওপর আলোচনা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মানস কুমার বর্মন। অনুষ্ঠানে বক্তৃতা করেন সি এন্ড এফ এর কার্যনিবাহী সদস্য মো: আব্দুর সবুর, মো: মোশাররফ হোসেন প্রমুখ। আঞ্চলিক কমিটি খুলনা-মোংলা এ অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত কর-রাজস্বের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা, যার মধ্যে কাস্টমস কর্তৃক আহরিত হয় ১ লাখ ১৯৮ কোটি টাকা, যা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আদায়কৃত মোট রাজস্বের প্রায় ২৭ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের কর-রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে কাস্টমস এর রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা, যা আদায়ে কাস্টমস নিরলসভাবে কাজ করছে। দেশের মোট অর্জিত রাজস্ব আয়ে জাতীয় রাজস্ব বোর্ডের অংশ বর্তমানে প্রায় ৮৯ শতাংশ। আমদানি ও রপ্তানির জন্য প্রতিদিন প্রায় ১৭ হাজারের বেশি বিল অব এন্ট্রি কাস্টমস এর নিকট দাখিল এবং নিষ্পত্তি হয়ে থাকে। সেমিনারে সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সি এন্ড এফ, শিপিং এজেন্টসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জন্মভূমি ডেস্ক January 26, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই: মঞ্জু
Next Article ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব প্রকাশ হলে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল (৩৫) নামে এক যুবক আহত, ঢাকায় স্থানান্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?