By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার ফাঁসির রায়ের খবর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার ফাঁসির রায়ের খবর
আন্তর্জাতিক

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার ফাঁসির রায়ের খবর

Last updated: 2025/11/17 at 4:59 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো শেখ হাসিনার ফাঁসির এই রায় প্রধান খবর হিসেবে প্রচার করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ে আদালত বলেছে, শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
‘ছাত্র-আন্দোলনে দমন-পীড়নের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা দোষী সাব্যস্ত’— শিরোনামে প্রতিবেদনে প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে কলা হয়, বাংলাদেশের একটি আদালত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে। গত বছর ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে মারাত্মক দমন-পীড়নের নির্দেশ দেওয়ার জন্য তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে কয়েক মাসব্যাপী ধরে চলা বিচারের সমাপ্তি ঘটেছে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনের কয়েক মাস আগে এই রায় দেওয়া হল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিন প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এরমধ্যে দুটিতে তাকে মৃত্যুদণ্ড এবং অন্য একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
‘হাসিনাকে ফাঁসির সাজাই দিল বাংলাদেশের ট্রাইবুনাল, রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ল ঢাকার আদালতকক্ষ’— শিরোনাম দিয়ে কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত বছর ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে সহিংস দমন-পীড়নের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযেগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ৭৮ বছর বয়সী পলাতক রাজনীতিবিদ গত বছরের গণ-বিক্ষোভ দমনের পিছনে ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে দোষী সাব্যস্ত করেছে আদালত।

জন্মভূমি ডেস্ক November 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লিখব : আইন উপদেষ্টা
Next Article আমি খুব কষ্ট অনুভব করছি : শেখ হাসিনার আইনজীবী

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

বাবরি মসজিদ নির্মাণে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিকতাজা খবর

শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

ফোনে আড়িপাততে মরিয়া ভারত সরকার, এবার স্যাটেলাইট ট্র্যাকিংয়ের পদক্ষেপ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?