By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আফগানদের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আফগানদের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

আফগানদের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের

Last updated: 2024/11/07 at 12:08 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : ২ উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছিল বাংলাদেশ। রান তাড়ায় সহজেই জয়ের পথে এগোচ্ছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে টাইগাররা।

নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারের জুটিটা যা একটু আশা জুগিয়েছিলো। এছাড়া ব্যাটিংয়ের পুরো সময়টাতে আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তাদের নিদারুণ ব্যর্থতায় আরব আমিরাতের শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবতে হলো নাজমুল হোসেন শান্তর দলকে।

বুধবার (৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন নবি। তাছাড়া ফিফটি পেয়েছেন শাহিদি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন শান্ত। আফগানিস্তানের হয়ে একাই ৬ উইকেট শিকার করেছেন গাজনাফার।

লিটন দাস না থাকায় ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে অটো চয়েজ ছিলেন তানজিদ তামিম। তবে ব্যর্থ এই তরুণ ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরেছেন তিনি। আল্লাহ মোহাম্মদ গাজানফারের ক্যারম বলে বোল্ড হয়েছেন। তার আগে তানজিদের ব্যাট থেকে এসেছে ৩ রান।

তানজিদ দ্রুত ফিরলেও আরেক ওপেনার সৌম্য সরকার দুর্দান্ত ব্যাটিং করেছেন। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৫৩ রান। সৌম্য ৩৩ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। তবে ততক্ষণে শক্ত ভিত পায় বাংলাদেশ।

বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজে সময় পার করেছেন তিনি। তবে ৭ মাস পর ওয়ানডে খেলতে নেমে আবারও রানের দেখা পান বাংলাদেশ অধিনায়ক। ৬৮ বলে ৪৭ রান করেছেন শান্ত। অল্পের জন্য ফিফটি হাতছাড়া করেছেন। বাংলাদেশ অধিনায়ককে ফিরিয়ে ৫৫ রানের জুটি ভেঙেছেন নবি।

শান্ত যখন সাজঘরে ফেরেন তখন বাংলাদেশের রান ২ উইকেটে ১২০ রান। তখনও ম্যাচে স্পষ্ট ফেভারিট বাংলাদেশ। অথচ সেখান থেকেই যেন ধ্বস নামে টাইগারদের ইনিংসে। এরপর আর মাত্র ২৩ রান যোগ করতেই বাকি ৮ ব্যাটারকে হারিয়েছে তারা।

শান্তর পর পরই ফেরেন মেহেদি মিরাজ। চারে ব্যাট করতে নেমে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। তার ব্যাট থেকে এসেছে ২৮ রান। এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়রাও। শেষদিকে তাসকিন-শরিফুলও দ্রুতই ফিরলে অলআউট হয় বাংলাদেশ।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন নবি। তাছাড়া ফিফটি পেয়েছেন শাহিদি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চট্টগ্রামে যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় আটক ৮০, দোকান সিলগালা
Next Article রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ব্যানার-পোস্টার লাগালেই ব্যবস্থা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 2 minutes ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 5 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 7 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 2 minutes ago
খেলাধূলা

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?