By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আফগানিস্তানের বিপক্ষে ডাচদের সংগ্রহ ১৭৯
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আফগানিস্তানের বিপক্ষে ডাচদের সংগ্রহ ১৭৯
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানের বিপক্ষে ডাচদের সংগ্রহ ১৭৯

Last updated: 2023/11/03 at 7:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম অঘটনের জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। এক যুগ পর বিশ্বকাপ খেলতে আসা ডাচরা নিজেদের সবশেষ ম্যাচে হারিয়েছে বাংলাদেশকেও। সেমিফাইনালের লক্ষ্যে ডাচরা আজ মাঠে নেমেছিল আফগানিস্তানের বিপক্ষে। তবে পুনেতে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নেদারল্যান্ডস, এরপর এক একে ৪ জন ব্যাটার রান আউটের শিকার হওয়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা। তবে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ৫৮ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৯ রানের সংগ্রহ পেয়েছে স্কট এডওয়ার্ডসের দল।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে আজ শুরুতেই উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। প্রথম ওভারের পঞ্চম বলেই মুজিব উর রহমানের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন ওয়েসলি বারেসি। এরপর ক্রিজে ম্যাক্স ওদাউদের সঙ্গী হন কলিন একারম্যান।

এ দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে গড়ে তোলেন ৬৯ রানের জুটি। ফলে শুরুতেই উইকেট হারানোর চাপ কিছুটা কাটিয়ে ওঠতে শুরু করে ডাচরা। তবে দলীয় ৭৩ রানে ওদাউদ ব্যক্তিগত ৪২ রানে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরলে ফের চাপে পড়ে নেদারল্যান্ডস।

ওদাউদ ফেরার পর আর আজ বড় জুটি গড়ে তুলতে পারেনি নেদারল্যান্ডস। ৯২ রানে ৩ উইকেট থেকে এক পর্যায়ে স্কোরবোর্ডে ১৩৪ রান উঠতেই ৭ উইকেট হারিয়ে বসে ডাচরা। আফগান স্পিনারদের ঘূর্ণিতে যাওয়া-আসার মাঝেই থেকেছেন ডাচ ব্যাটাররা।

তবে একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও চারে নামা সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট অপরপ্রান্ত আগলে খেলে গেছেন আজ। আফগান বোলারদের দেখেশুনে খেলে তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত ফিফটি। দলীয় ১৫২ রানে রান আউট হওয়ার আগে তার করা ৫৮ রানের ইনিংসেই শেষ পর্যন্ত ১৭৯ রানের সংগ্রহ গড়েছে নেদারল্যান্ডস। আফগানিস্তানের হয়ে আজ সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে, কাকে প্রধানমন্ত্রী করবে? প্রশ্ন শেখ হাসিনার
Next Article সিজদাহ দিতে গিয়েও দেননি শামি?
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?