By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি: শান্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি: শান্ত
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি: শান্ত

Last updated: 2025/02/12 at 5:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের মাঝ পথেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল। মঙ্গলবার দলে পরিবর্তন আনার শেষ সময় ছিল। বাংলাদেশের স্কোয়াডে যদিও কোনো পরিবর্তন হয়নি। গত ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দল আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির।
১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। এর আগে বুধবার বাংলাদেশ দলের অনুষ্ঠানিক ফটো সেশন অনুষ্ঠিত হয়েছে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছিল। এবারের লক্ষ্য নিয়ে শান্ত বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি দলকেই সমীহ করছেন শান্ত। তিনি মনে করেন সব দলই চ্যাম্পিয়ন হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বাড়তি কোনো চাপে থাকবে না বলেও ধারণা শান্তর। নিজেদের সক্ষমতা নিয়েও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেছেন, আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে আটটা দল আছে, সবাই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়া। এই আটটা কোয়ালেটি টিম। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে। বাড়তি চাপের কথা, আমার মনে হয় না কেউ বাড়তি চাপ অনুভব করে। কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনেপ্রাণে, সবাই এটাই বিশ্বাস করে আমাদের ওই সক্ষমতা আছে।
দলের সবার বিশ্বাস আছে বাংলাদেশ নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এমনটাই জানিয়ে শান্ত বলেছেন, আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন আমরা জানি না। আমার কাছে মনে হয় আমরা ওইভাবে মেহনত করছি, আমাদের সততার সঙ্গে কাজ করছি। এবং প্রতিটা খেলোয়াড় বিশ্বাস করি আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল, খুঁজে বের করা হবে: প্রেস সচিব
Next Article ধানমন্ডি ৩২ পোড়ানোর প্রতিশোধেই আমার বাড়ি পোড়ানো হয়েছে : কাফি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?