By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আমাকে সরাতে চায় রিপাবলিকানরা : বাইডেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > আমাকে সরাতে চায় রিপাবলিকানরা : বাইডেন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আমাকে সরাতে চায় রিপাবলিকানরা : বাইডেন

Last updated: 2023/09/14 at 1:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করার পরিকল্পনার কথা জানানো হয়েছে। বিরোধী রিপাবলিকানদের অভিযোগ, বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্নীতির অভিযোগ রয়েছে।

যদিও বাইডেন বলেছেন, সরকার অচল করতে অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরাতে চায় রিপাবলিকানরা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার অচল করতে রিপাকলিকানরা তাকে ক্ষমতাচ্যুত করতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন এই ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর নিন্দা জানায় হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে এই তদন্তকে একটি ‘রাজনৈতিক স্টান্ট’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, রিপাবলিকানরা হান্টার বাইডেনের বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের তদন্ত করেছে, তারপরও তারা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত চলছে যুক্তরাষ্ট্রে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ মার্কিন ডলার আয়ের ওপর কর দেননি তিনি। এছাড়া অবৈধ অস্ত্র রাখার অভিযোগও রয়েছে হান্টারের বিরুদ্ধে।

এমনকি রিপাবলিকানরা বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে নজর দিয়েছেন। আর প্রেসিডেন্ট বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেন থেকে উপকৃত হয়েছিলেন কিনা, সেটিকে ঘিরেই এই তদন্ত শুরু করেছে রিপাবলিকানরা।

বুধবার বাইডেন ভার্জিনিয়ার একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বলেন, ‘আমি ঠিক জানি না কেন, তবে কেবল তারাই জানে কেন তারা আমাকে অভিশংসন করতে চায়। আমি সবচেয়ে ভালো যা বলতে পারি, তা হলো- তারা আমাকে অভিশংসন করতে চায় কারণ তারা সরকারকে অচল করতে চায়।’

বাইডেন বলেছেন, তিনি অভিশংসন তদন্তের বিষয়ে মনোনিবেশ করতে চান না। তার ভাষায়, ‘আমি প্রতিদিন উঠি এবং অভিশংসনের দিকে মনোনিবেশ করি না। আমার কাজ আছে, দায়িত্ব আছে।’

বাইডেন আরও বলেন, মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মার্জোরি টেলর গ্রিন যখন প্রথমবার মার্কিন কংগ্রেসে নির্বাচিত হন, তখন তিনি বলেছিলেন- তিনি প্রথমে যা করতে চান তা হলো- তাকে (বাইডেনকে) অভিশংসন করা।

মার্জোরি টেলর গ্রিন মূলত অতি-কট্টর-ডানপন্থি রিপাবলিকান আইনপ্রণেতা এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর মিত্র হিসেবে পরিচিত।

অন্যদিকে ওয়াশিংটনের শীর্ষ রিপাবলিকান প্রতিনিধি এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থিকে অভিশংসন তদন্তের আদেশ দিতে চাপ দেওয়ার জন্য টেলর গ্রিনকে দায়ী করেছে হোয়াইট হাউস।

এছাড়া হোয়াইট হাউস হান্টারের বিরুদ্ধে মামলায় কোনও ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে। এমনকি হান্টারের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে বাইডেনের কোনও ধরনের যোগসূত্র নেই বলেও উল্লেখ করেছে হোয়াইট হাউস।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৩ বছর দণ্ডের মামলায় রিজেন্ট সাহেদের জামিন
Next Article ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
নড়াইল

নড়াইলে আওয়ামী লীগের অফিস খুলে নেতা-কর্মীদের উল্লাস

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago
খুলনা

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?