By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আমাদের জিততে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আমাদের জিততে হবে
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

আমাদের জিততে হবে

Last updated: 2023/06/30 at 2:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : চলমান সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে শুরুতেই লেবাননের বিপক্ষে ম্যাচে হেরে বড় ধাক্কা খায় টাইগাররা।

ফলে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প কিছু নেই জামাল ভূঁইয়াদের। বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে মালদ্বীপকে হারিয়ে এবারের আসরে টিকে রয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। সাফের সেমিফাইনালে উঠতে হলে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প নেই জামাল ভূঁইয়াদের।

বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে লেবানন। বাংলাদেশ ও মালদ্বীপের সংগ্রহ  ৩ পয়েন্ট। ভুটান পয়েন্টের খাতাই খুলতে পারেনি তবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার দরজা খোলা আছে চার দলের সামনেই।

 ভুটানের ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “এই ইকুয়েশন সম্পর্কে আমি জানি না। আমরা শুধু জানি, আমাদের জিততে হবে। আমরা সবাই সেমি-ফাইনালে ওঠার জন্য ভীষণ ক্ষুধার্ত। আমরা সবাই চাই এটা। এখন আমাদের সামনে সুবর্ণ সুযোগ। কারণ, সুযোগটা আমাদের হাতে আছে। এখন সবকিছু নির্ভর করছে আমাদের ওপর।”

 জামাল আরো বলেন, “আমরা এইবার এসব ভুল করতে চাই না। আমরা এসব ভুলকে এড়াতে চাই। আজকে আমরা এ নিয়ে আলাপ করব। আমরা জানি ভুটানের অনেক তরুণ ফুটবলার আছে। একই সঙ্গে তাদের কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও আছে। এই দলটা অনেক প্রাণচাঞ্চল্যে ভরা। তারা ম্যাচ জুড়ে ছোটাছুটি করে।”

“আমি দেখেছি ভুটান অনেক পাসিং ফুটবল খেলে। অনেক সুযোগ তৈরি করে। এই দলটাও অনেক গতিময়, দ্রুতগতির ফুটবলার আছে, যেটা আমি খেয়াল করেছি। আমাদের তাই ভুটানকে শ্রদ্ধা করে খেলতে হবে।”

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। যা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। একই দিন ৪টায় খেলবে লেবানন ও মালদ্বীপ; এই ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের সেমির সমীকরণ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রী জখম, থানায় মামলা
Next Article ৭ আগস্ট বাংলাদেশে আসবে বিশ্বকাপ ট্রফি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 41 minutes ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 1 hour ago
সাতক্ষীরা

সুন্দরবন উপকূলে রেনুপনা আহরণ, বিনষ্ট হচ্ছে অন্য প্রজাতির কোটি পোনা

By Correspondent 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 10 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?