By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আমাদের জীবনের সেরা দিনটি নষ্ট করবেন না: সাবিনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আমাদের জীবনের সেরা দিনটি নষ্ট করবেন না: সাবিনা
খেলাধূলাজাতীয়জেলার খবর

আমাদের জীবনের সেরা দিনটি নষ্ট করবেন না: সাবিনা

Last updated: 2022/09/22 at 8:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রিড়া প্রতিবেদক

নেপালকে হারিয়ে বুধবার দুপুরে দক্ষিণ এশিয়ার মুকুট জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে ভিআইপিদের মতো রাস্তার মোড়ে মোড়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে সম্মানের সঙ্গেই বাফুফে ভবনে পৌঁছায় সাবিনা খাতুনের নেতৃত্বাধীন নারী দলটি।

বাফুফে ভবনে আসার পর সাংবাদিক সম্মেলনে অংশ নেন সাফজয়ী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও কোচ গোলাম রব্বানী ছোটন। সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ বাফুফের একাধিক কর্মকর্তা।

কর্মকর্তাদের ভিড়ে সংবাদ সম্মেলনের মঞ্চে অধিনায়ক সাবিনা খাতুন চেয়ারে বসার সুযোগ পেলেও দাঁড়িয়ে থাকতে হয় কোচ গোলাম রব্বানী ছোটনকে। অধিনায়কের প্রশ্ন-উত্তর পর্ব শেষে সাংবাদিকরা যখন কোচ ছোটনকে প্রশ্ন করেন তখন সৌজন্যতা বশতই নিজের চেয়ার ছেড়ে দিয়ে কোচকে বসে উত্তর দেওয়ার সুযোগ করে দেন সাবিনা।

যার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হলো সেই কোচকেই শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে চেয়ারে বসতে না দেওয়ায় দেশজুড়ে কঠোর সমালোচনা হয়।

শুধু তাই নয়, সংবাদ সম্মেলনের মাঝপথে সেখানে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও ক্রীড়া সচিব মো. মেজবাহ উদ্দিন।

ক্রীড়া প্রতিমন্ত্রী ও ক্রীড়া সচিবকে জায়গা ছেড়ে দিতেই সংবাদ সম্মেলনে চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা ও কোচ ছোটনকে। তাদের দাঁড়িয়ে থাকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া সেই ছবি শেয়ার করে সাফজয়ী বাংলাদেশ নারী দলের অধিনায়ক লিখেছেন- আমার বিনীত অনুরোধ, এটাকে কেউ নেতিবাচক দৃষ্টিতে দেখবেন না। নেতিবাচক চোখে দেখে দয়া করে আমাদের জীবনের সেরা দিনটি নষ্ট করবেন না। আসুন সবাই ইতিবাচক হই এবং উপভোগ করি। শুধু বলতে চাই, আমরা আপনাদের ভালোবাসি।

ভাইরাল হওয়া সেই ভিডিওর কমেন্টে আমিরুল ইসলাম বাবুল নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন-যাই ঘটুক,যারা সফলতা এনেছে তাদের দাঁড় করিয়ে রেখে নির্লজ্জের মতো সংবাদ সম্মেলন জাতির কাছে কি বার্তা দেয়।

আহমেদ জুনায়েদ নামে একজন লেখেন-এই সোনার বাংলায় আরও কতো কিছু দেখতে হবে, যাদের জন্য এই আয়োজন, তাদের জন্য দুইটা চেয়ার মেনেজ করতে পারলো না, হায়রে বাফুফে!

সিনিয়র করেস্পন্ডেন্ট September 22, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আইজিপি হলেন চৌধুরী আল-মামুন
Next Article ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুই প্রতিষ্ঠানকে সতের হাজার টাকা জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?