By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব: মাহিয়া মাহি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব: মাহিয়া মাহি
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব: মাহিয়া মাহি

Last updated: 2023/08/31 at 4:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে অভিনেতা-অভিনেত্রীদের বিয়ে-বাচ্চা লুকিয়ে রাখার একটা প্রবণতা লক্ষ করা যায়। অনেকেই ভাবেন, বিয়ে করলে কিংবা সন্তান নিলে আবেদন ফুরিয়ে যাবে। তাই অনেকসময় সত্যটা আড়ালে রাখেন। এই দিক থেকে অনেকটাই ব্যতিক্রম হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে-বাচ্চা সবটাই এনেছেন প্রকাশ্যে।

এ অভিনেত্রীর মতে, তার ভক্ত-দর্শকরা তার সম্পর্কে জানতে চায়। তাদের জানার আগ্রহ আছে তাই তিনি আনন্দের খবর লুকিয়ে না রেখে সবার সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হন মাহি-রকিব দম্পতি। এ সময় বিয়ে-সন্তান নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

সন্তান জন্মের পর ঠিক কী পরিবর্তন এসেছে নায়িকা জীবনে—এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমি তেমন পরিবর্তন দেখছি না। আগে যেমন কোথাও দুজন যেতাম এখন সেটা বেড়ে হয়েছে তিনজনে। শুধু চিন্তায় থাকে ছেলেকে কী খাওয়াব, ওই পরিবেশে ফারিশ কীভাবে থাকবে এটাই।’

ছেলের জন্মের পর মেজাজ বদলেছে কি না—বলতে পারবে পরিবার। তবে স্বামী রকিব সরকার তাকে আগের চেয়ে শান্ত দেখছেন বলেও জানান মাহি।

বিয়ে এবং সন্তান প্রকাশ্যে আনার ব্যাপারে মাহির ভাষ্য, ‘আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব। বিয়ে-বাচ্চা এগুলো তো গর্বের বিষয়। আনন্দের খবর আমি সবার সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করি। আমি মনে করি, আমার ভক্ত-দর্শকদের আমার সম্পর্কে জানার আগ্রহ আছে। আমিও সেটা খেয়াল রাখি।’ প্রথম প্রথম মেয়ে সন্তানের আশা করেছিলেন মাহি। তবে ছেলে সন্তান হওয়াতেও অখুশি নন তিনি। তার কথায়, ‘এখন ছেলে হয়েছে, ইনশাআল্লাহ নেক্সট টাইম মেয়ে হবে। তার নাম ফারিশতা রাখব।’

বর্তমানে সংসার-সন্তানের পাশাপাশি রাজনীতিতেও ব্যস্ত মাহিয়া মাহি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছে আছে তার। সে কারণে নিজের নির্বাচনী এলাকায় চালাচ্ছেন প্রচারণা, অংশ নিচ্ছেন দলীয় বিভিন্ন কর্মসূচিতে। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন তিনি।

জানা গেছে, বিরতি ভেঙে শিগগির নতুন একটি ছবিতে কাজ শুরু করবেন এ অভিনেত্রী। মাহি বলেন, ‘নিজেকে ফিট করছি। আগামী অক্টোবরে নতুন কাজ শুরু করব। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করেছি। দর্শক নতুন কিছু দেখতে পাবেন এতটুকু বলতে পারি।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

এর আগে, ২০১৬ সালে মাহিয়া মাহি ভালোবেসে বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে। ২০২১ সালের ২৩ মে তিনি জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। দুই বছর আগেই তারা বিবাহবিচ্ছেদ করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article র‌্যাবের অভিযানে ‘আনসার আল ইসলাম’ এর ৫ সদস্য আটক
Next Article সাতক্ষীরা সীমান্তে ৮ কেজি রুপার গহনা জব্দ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?