By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আম্বানির ছেলের বিয়েতে গান গাইতে কত নিয়েছেন কেটি পেরি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > আম্বানির ছেলের বিয়েতে গান গাইতে কত নিয়েছেন কেটি পেরি
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

আম্বানির ছেলের বিয়েতে গান গাইতে কত নিয়েছেন কেটি পেরি

Last updated: 2024/06/02 at 2:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক্‌বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে। এবারের অনুষ্ঠান হচ্ছে ইউরোপের বিলাসবহুল ক্রুজে। গতকাল সেখানে পারফর্ম করেছেন মার্কিন গায়িকা ও গীতিকার কেটি পেরি। শোনা যাচ্ছে, পারফরম্যান্সের জন্য ৪০ লাখ ডলার নিয়েছেন তিনি!

অনন্ত-রাধিকার প্রথম প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে জামনগরে পারফর্ম করেছিলেন রিহানা। এবার কেটি পেরির পারফরম্যান্সের সময় ৮০০ অতিথি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। গতকাল ইতালিতে শেষ হয়েছে এই দ্বিতীয় প্রাক্‌বিবাহ অনুষ্ঠান। এর আগে সেখানে পারফর্ম করেছে ব্যাকস্ট্রিট বয়েজ।

কেটি পেরির পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা খুশি সেই ভিডিও দেখে। একজন লিখেছেন, ‘কেটি পেরিকে পারফর্ম করতে দেখে দারুণ লাগছে। মা হওয়ার পরেও একই রকম সুন্দর আছেন গায়িকা।’ অনেকে প্রশংসা করেছেন গায়িকার মেটালিক ড্রেসের।

জামনগরের প্রাক্‌বিবাহ অনুষ্ঠানের মতোই তাবড় সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন এই দ্বিতীয় প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে। অনন্ত-রাধিকার ক্রুজ ফেস্টিভ্যাল ছিল একটা গ্র্যান্ড অ্যাফেয়ার। শাহরুখ খান, সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, রণবীর সিং, সারা আলি খান, অনন্যা পান্ডে, এম এস ধোনিসহ একাধিক তারকা অতিথি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

ইতালি থেকে সাউথ ফ্রান্সে ৪৩৮০ কিলোমিটার পাড়ি দেয় এই ক্রুজ। ৬০০ হসপিটালিটি স্টাফও উপস্থিত ছিলেন অতিথি আপ্যায়নের জন্য। এর মধ্যেই শোনা যায় অনন্ত-রাধিকাকে বিয়ের উপহার হিসেবে দুবাইয়ে প্রায় সাড়ে ছয় শ কোটি রুপির একটি বাড়ি উপহার দিয়েছেন মুকেশ আর নীতা আম্বানি। জুলাইয়ে বিয়েতে আরও কী কী অনুষ্ঠান হয়, নেটিজেনরা তা দেখতে বেশ আগ্রহী।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আম্বানিকে হটিয়ে ফের এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি
Next Article আসামে বন্যায় মৃত বেড়ে ১৫
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?