By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশের

Last updated: 2024/11/27 at 4:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে ঘরের মাঠে ফিরে ওয়ানডেতে বড় জয় তুলে নিল বাংলাদেশ। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে বাজিমাত করেছে টাইগ্রেসরা। ১৫৪ রানের এই জয় বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।
মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থেমেছে আয়ারল্যান্ড।
২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে আয়ারল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে জোড়া ব্রেকথ্রু এনে দেন মারুফা আক্তার। ১০ রানে ২ উইকেট হারানোর পর সারা ফোর্বস ও ওরলা পেন্ডারগাস্টের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইরিশরা।
১৯ রান করে ওরলা সাজঘরে ফিরলে ভাঙে ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি। এটাই ছিল ইনিংসে তাদের সর্বোচ্চ রানের জুটি। এরপর সারা ২৫ রানে সাজঘরে ফিরলে আইরিশদের আসা-যাওয়ার মিছিল শুরুর হয়। লরা ডেনালির ২২ রান ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেনি।
বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার সুলতানা খাতুন। তাছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।
এর আগে ব্যাট করতে নেমে উইকেট অক্ষত রাখতে পারলেও শুরুর দিকে বেশ মন্থর ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৯ রান। তবে ততক্ষণে ১৮ ওভারেরও বেশি খেলা শেষ হয়ে যায়।
৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে ওপেনিং জুটি। তবে অন্য প্রান্তে অর্ধশতকের দেখা পেয়েছেন ফারজানা হক। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে বেশ ভালোভাবেই এগোতে থাকেন শারমিন সুপ্তা। রানের গতিও বাড়ছিল।
বাংলাদেশের ইনিংসে সাধারণত এক উইকেট পড়লে পরপর আরও কয়েকটি পড়ে যায়। আজ এ জায়গায় বেশ নিয়ন্ত্রণ ছিল স্বাগতিক মেয়েদের। এদিন ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি জ্যোতি। ২৮ বলে সমান সংখ্যক রান করে ক্যাচ দিয়ে ফিরেছেন অধিনায়ক।
অন্য প্রান্তে ইতিহাসের হাতছানি ছিল সুপ্তার সামনে। ইনিংসের ৪৯ তম ওভারে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ আউট হয়ে সেঞ্চুরির স্বপ্নভঙ্গ হয় শারমিন সুপ্তার। সাজঘরে ফেরার আগে ১৪টি চারের মারে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।
শেষ দিকে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার (১৩) ও সুবহানা মোস্তারি (৫)। আইরিশ মেয়েদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন ফ্রেয়া সার্জেন্ট।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আন্তর্জাতিক আদালতে জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
Next Article আলু ও পেঁয়াজ আমদানি শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো ধানের আবাদ বৃদ্ধি

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
খুলনা

‎পাইকগাছায় মৎস্য ঘের থেকে দুইজন নিখোঁজ,থানায় জিডি

By জন্মভূমি ডেস্ক 11 minutes ago
খুলনা

চরমপন্থী ক্যাডার সোহেল হত্যাকাণ্ড, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?