By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘আরও আঘাত পাবে হামাস’, গাজায় গিয়ে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ‘আরও আঘাত পাবে হামাস’, গাজায় গিয়ে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক

‘আরও আঘাত পাবে হামাস’, গাজায় গিয়ে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু

Last updated: 2025/04/16 at 3:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবারের (১৫ এপ্রিল) এ সফরে তিনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সন্ত্রাসী সংগঠন হামাসকে আরও শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তিনি উত্তর গাজা সফরে যান, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। টাইমস অব ইসরায়েল জানায়, সেখানে সেনাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘হামাসকে আরও আঘাত করা হবে।’ খবর এএফপি।
গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্ট সেনাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খামেনি আবারও ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও সেই হুমকি দিয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েল। পরে জানুয়ারির ১৯ তারিখ এক পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১৮ মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে ফের আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে গাজার বিস্তীর্ণ এলাকা তারা দখল করে নেয়।
ফলে হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনিদের একাংশ আবারও ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পলায়ন শুরু করেছে।
নেতানিয়াহু ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা বারবার বলে আসছেন, হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে কেবলমাত্র সামরিক চাপে ফল পাওয়া সম্ভব। ইসরায়েলি সরকার জানায়, ২৫১ জন জিম্মির মধ্যে এখনো ৫৮ জন গাজায় আটকা আছেন। ধারণা করা হচ্ছে, তাঁদের মধ্যে মাত্র ২৪ জন এখনো জীবিত।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেড় বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
সাম্প্রতিক এই সফরকে অনেকেই নেতানিয়াহুর কৌশলগত বার্তা হিসেবে দেখছেন—যেখানে তিনি সেনাদের মনোবল বাড়ানো ও হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ
Next Article স্বাস্থ্যের সেই মালেকের পাঁচ, স্ত্রীর তিন বছরের কারাদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার: কতটুকু অবশিষ্ট, নিশ্চিত নয় ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?