By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আরপিও সংশোধন নিয়ে আগাম মন্তব্যে রাজি নন সিইসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > আরপিও সংশোধন নিয়ে আগাম মন্তব্যে রাজি নন সিইসি
জাতীয়নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

আরপিও সংশোধন নিয়ে আগাম মন্তব্যে রাজি নন সিইসি

Last updated: 2023/07/05 at 4:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আইন আকারে জারি হওয়ার আগে জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার (০৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি মন্তব্যের জন্য ‘অপেক্ষা’ করতে বলেন।

ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে গত মঙ্গলবার। বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তির মুখে এ বিল পাস হয়। যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন, নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

বিলটি আইন হিসেবে পাস হওয়ার অপেক্ষা করছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘যে বিলটা পাস হয়েছে, আমি অপেক্ষা করছি আইনটা হোক। এখনো আইন পাস হয়নি। বিল পাস হয়েছে। বিল এবং আইন এক নয়। বিল যেটি পাস হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি যদি সম্মতি দেন, তাহলে এটি আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমচীন হবে।’

‘এর আগ পর্যন্ত আমি নিশ্চিত নই…। পরে আমি অবশ্যই কথা বলবো। বিস্তারিত ব্যাখ্যা করে বলবো আমাদের অবস্থানটা’, বলেন সিইসি।

আরপিওর ৯১ এর ক ধারার প্রসঙ্গ এলে হাবিবুল আউয়াল বলেন, ‘এই মুহূর্তে আমি কোনো কথা বলবো না। একটু ওয়েট (অপেক্ষা) করেন। বিলটা মনে হয় দুই-একদিনের মধ্যে জানতে পারবো, মহামান্য রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন কি-না। তখন বলাটা সমীচীন হবে।’

সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা আপনাদের বলবো। বিস্তারিত আপনাদের প্রশ্নের জবাব দেব। বিলটা সম্পর্কে…একটু এটাকে আইন হতে দেন। এ বিষয়ে এখন কোনো মন্তব্য করবো না। ধন্যবাদ।’

সিনিয়র করেস্পন্ডেন্ট July 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পিজিআর প্রতিষ্ঠা বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তার বহিঃপ্রকাশ : রাষ্ট্রপতি
Next Article বিশ্বব্যাপী গড় উষ্ণতার রেকর্ড গড়ল ৩ জুলাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 1 hour ago
জাতীয়

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

By Staff Reporter 2 hours ago
জাতীয়

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি : ইইউ

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?