By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আরেকটা বিশ্বকাপ জিততে ফিরেছেন গেইল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আরেকটা বিশ্বকাপ জিততে ফিরেছেন গেইল
খেলাধূলা

আরেকটা বিশ্বকাপ জিততে ফিরেছেন গেইল

Last updated: 2021/03/02 at 10:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক

ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালে। টেস্ট খেলছেন না ২০১৪ সালের পর থেকেই। গেইল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের আগস্টে, আর টি-টোয়েন্টি ২০১৯ সালের মার্চে। তারপর বেশ কয়েকটা সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, গেইলকে দেখা যায়নি একটাতেও। এর মধ্যে ক্যারিবিয়ান দানবের অবসরের গুঞ্জনও উঠেছিল। বয়স ৪২ চলছে বলে সেই গুঞ্জনের পালে হাওয়াও লাগছিল। তবে সেসব একপাশে রেখে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় এসেছেন গেইল। এসে জানালেন, আরেকটা বিশ্বকাপ জিততে চান বলেই আবারও ফিরে এসেছেন জাতীয় দলে।

অনেকদিন পর জাতীয় দলে ফেরা গেইল স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে। গেইল সেটা জানেনও। তবে সেদিকে মনোযোগ না দিয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগুতে চান ক্যারিবিয়ান দানব, আমি জানি, আমি ফিরেছি বলে মনোযোগ এদিকে থাকবে। তবে সত্যি বলতে, এই প্রসঙ্গে যেতেই চাই না। দলীয় দৃষ্টিকোণ থেকে দেখছি আমরা। পোলার্ড খুব শক্ত অধিনায়ক, দলে দারুণ কজন ক্রিকেটার আছে।

গেইল বলেন, বেশ কটি সিরিজ আছে আমাদের সামনে, বিশ্বকাপের আগে অনেক খেলা আছে। এই সিরিজগুলো যত বেশি সম্ভব কাজে লাগাতে হবে। বিশ্বকাপ যদিও এখনও বেশ দূরে, তবে চোখের পলকেই সময়টুকু কেটে যাবে।

গেইল জানালেন, বিশ্বকাপের আগে দলীয় একাতা গড়তেই জাতীয় দলের হয়ে খেলতে ছুটে এসেছেন তিনি, তারা (ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজমেন্ট) জানতে চাইল আমি আগ্রহী কিনা। আমি বললাম, ‘হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চাই। আমার হৃদয় সেখানেই। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংক্রান্ত কোনো কিছুই ফেলে দিতে পারি না। এজন্যই পাকিস্তান থেকে (পিএসএল) ফিরে এসেছি এই দলের অংশ হতে, যেন বিশ্বকাপের আগে দলে একতা গড়ে ওঠে এবং বিশ্বকাপ আমরা যেন জিততে পারি।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঘরের মাঠে হারতে হারতে বাঁচল রিয়াল
Next Article গণতান্ত্রিক দায়িত্ব হিসেবে নির্বাচনে ভোট প্রদান করতে হবে:মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 45 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 23 hours ago
খেলাধূলা

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 hours ago
খেলাধূলা

আইপিএল দেখা আরও কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য

By Nayon Islam 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?