By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আরেকটি শাটডাউনের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্রের সরকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > আরেকটি শাটডাউনের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্রের সরকার
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আরেকটি শাটডাউনের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্রের সরকার

Last updated: 2023/09/30 at 5:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অর্থ বিল নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদলের দ্বন্দ্বের জেরে শাটডাউনের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার কেন্দ্রীয় সরকারের অর্থের জোগান দিতে আনা বিল মার্কিন প্রতিনিধি পরিষদের কট্টরপন্থি রিপাবলিকানরা বাতিল করে দিয়েছেন। এই বিলটি কংগ্রেসে রিপাবলিকান দলের নেতাই উত্থাপন করেছেন। ফলে এখন প্রায় নিশ্চিত আগামীকাল রোববার থেকে আংশিকভাবে শাটডাউন বা অচল হয়ে যাচ্ছে মার্কিন সরকার। খবর রয়টার্স।

আগামী ৩০ দিন কেন্দ্রীয় সরকারকে অর্থের জোগান দিয়ে শাটডাউন এড়াতে রিপাবলিকান দলের নেতা এই বিলটি কংগ্রেসে উত্থাপন করেছিলেন। তবে বিলটি ২৩২-১৯৮ ভোটে বাতিল হয়েছে।

বিলে রিপাবলিকানদের পছন্দ অনুযায়ী ব্যয় সংকোচনের পাশাপাশি অভিবাসন সীমিত করার প্রস্তাব করা হয়েছিল। তবে মার্কিন প্রতিনিধি পরিষদ রিপাবলিকান নিয়ন্ত্রিত হলেও সিনেটের নিয়ন্ত্রণ রয়েছে ডেমোক্র্যাটদের হাতে। ফলে এই বিল প্রতিনিধি পরিষদে পাস হলেও সিনেটে পাসের সম্ভাবনাও খুবই কম ছিল।

মার্কিন সরকার শাটডাউন হয়ে গেলে ৪০ লাখ কেন্দ্রীয় কর্মীর বেতনভাতা বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে আর্থিক খাতের নজরদারি থেকে বৈজ্ঞানিক গবেষণার তহবিলও বন্ধ হয়ে যেতে পারে।

ভোটে হারা পর প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি জানান, যেসব রক্ষণশীল নীতির কারণে ডেমোক্র্যাটরা বিচ্ছিন্ন বোধ করছেন, সেগুলো ছাড়া এই তহবিলের মেয়াদ সম্প্রসারণের বিল এখনো পাস হতে পারে। বিল পাস হলে এরপর কী হবে তা তিনি জানাননি। আজ শনিবার সেখানে আরও একটি ভোট হতে পারে।

এবার যদি শাটডাউন হয়ই তা হলে সেটি হবে মাত্র ১০ বছরে মধ্যে চতুর্থ শাটডাউন। এর আগে মাত্র চার মাস আগে জাতীয় ঋণসীমা বৃদ্ধি নিয়ে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল যেভাবে পরস্পরের মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল, তখনো এই শাটডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যদিও শেষ মুহূর্তে তা হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাজ্যে দোরাইস্বামীকে গুরুদ্বারে প্রবেশে বাধা খালিস্তানিদের
Next Article প্রতিদিন একরাশ ক্ষোভ-দু:খ নিয়ে সাধারণ মানুষ দিন শুরু করে : রুহিন হোসেন প্রিন্স
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 45 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 13 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?