By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আর্জেন্টিনাকে কোপা জিতিয়ে গোল্ডেন বুট মার্তিনেজের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আর্জেন্টিনাকে কোপা জিতিয়ে গোল্ডেন বুট মার্তিনেজের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

আর্জেন্টিনাকে কোপা জিতিয়ে গোল্ডেন বুট মার্তিনেজের

Last updated: 2024/07/15 at 1:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : কোপা আমেরিকার ফাইনালে আজ শ্বাসরুদ্ধকর ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দর্শকদের বিশৃঙ্খলার কারণে দুই দলের ম্যাচটি শুরু হতে দেরি হয় ১ ঘন্টা ১০ মিনীত। এরপর প্রথমার্ধে আলবিসেলেস্তেদের উপর আক্রমণের ছড়ি ঘুরিয়েছেন জেমস রদ্রিগেজরা। তবে প্রথমার্ধ গোল শূন্য কাটার পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাইয়নি কোনো দলই। তবে অতিরিক্ত সময়ে জালের দেখা পায় স্কালোনির শিষ্যরা।

নির্ধারিত নব্বই মিনিট পর দুই দলের ম্যাচটি সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও বারবার আক্রমণে গেছে কলম্বিয়া। তবে কোনোবারই রক্ষণ ভেঙে জালের দেখা পায়নি দলটি। এদিকে ডি মারিয়া-মার্তিনেজদের গোলের প্রচেষ্টাও সফল হয়নি।

তবে ১১২ মিনিটে ডেডলক ভাঙে আলবিসেলেস্তেদের। লো সেলসোর বাড়িয়ে দেয়া বল দখলে নিয়ে ডানদিক দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত এক শটে গোল করেন লাওতারো মার্তিনেজ। তাঁর করা এই একমাত্র গলেই শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নিয়েছে আর্জেন্টিনা, নিশ্চিত হয়েছে তাদের টানা দ্বিতীয় কোপা শিরোপা জয়।
এদিকে আর্জেন্টিনাকে কোপা জিতিয়ে এবারের আসরে টুর্নামেন্টে গোল্ডেন বুট পুরস্কার পেয়েছেন মার্তিনেজ। এবারের আসরে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলেছেন ইন্টার মিলানের হয়ে খেলা এই ফুটবলার।

এবারের আসরে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। তবে গ্রুপ পুর্বের সেই তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন তিনি। কানাডার বিপক্ষে ম্যাচে দলের হয়ে দ্বিতীয় গোলটি করার পর তাঁর একমাত্র গলেই চিলির বিপক্ষে ম্যাচে জয় পায় আর্জেন্টিনা।

প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলা মার্তিনেজকে তাই তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে তাকে শুরুর একাশে রাখেন কোচ স্কালোনি। সেই ম্যাচে জোড়া গোল করে কোচের ভরসার প্রতিদান দেন তিনি। প্রথম তিন ম্যাচেই চার গোলের দেখা পাওয়া মার্তিনেজ ফাইনালেও দলকে এগিয়ে দিলেন। তাঁর একমাত্র গলেই শিরোপা ওঠলো মেসিদের হাতে। টুর্নামেন্টে মোট ৫ গোল করে তাই যোগ্য দাবিদার হিসেবেই গোল্ডেন বুট জিতলেন মার্তিনেজ।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সবুজ বনায়ন গড়তে বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ
Next Article আসামে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 57 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?