By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আশাশুনিতে অননুমোদিত মাইক্রোক্রেডিটের রমরমা ব্যবসা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > আশাশুনিতে অননুমোদিত মাইক্রোক্রেডিটের রমরমা ব্যবসা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আশাশুনিতে অননুমোদিত মাইক্রোক্রেডিটের রমরমা ব্যবসা

Last updated: 2023/12/31 at 1:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ আরাফাত, আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে সমাজ সেবা অধিদপ্তর থেকে আর্থ সামাজিক উন্নয়ন কাজের অনুমোদন নিয়ে অননুমোদিত ভাবে মাইক্রোক্রেডিটের নামে সুদী কারবারের রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে এজ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসীর পক্ষে আশাশুনি উপজেলার সোদকনা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র খায়রুল বাসার (সাদ্দাম) বাদী হয়ে দাখিলকৃত লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচ তলার একটি কক্ষে আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা ‘এজ’ এর আঞ্চলিক কার্যালয় অবস্থিত। এজ এর পরিচালক আশাশুনি গ্রামের মৃত আঃ গনি সরদারের পুত্র মোছাদ্দেক হোসেন। তিনি এনজিও’র নামে সঞ্চয়/আমানত/বিনিয়োগ এর পাশ বই ছাপিয়ে সদস্য ভর্তি করে সদস্যদের মধ্যে ঋণ প্রদান করে সুদের রমরমা ব্যবসা করে আসছেন। পাশ বইয়ে হিসাব লিপিবদ্ধ করে সঞ্চয় ও ঋণের হিসাব সংরক্ষণ করা হয়ে থাকে। ঋণ দেওয়ার সময় অলিখিত (ফাঁকা) চেক গ্রহন করা হয়ে থাকে। পরবর্তীতে ঋণ গ্রহিতাদের সাথে সম্পর্কের অবনতি ঘটলে বড় অংকের টাকা বসিয়ে মামলা দায়ের ও হয়রানীর ঘটনা ঘটানো হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।

বাদী মোসাদ্দেক হোসেন বলেন, ঋণদান বা সঞ্চয় গ্রহণের জন্য কোন সংস্থা, প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট প্রশাসন থেকে কোন প্রকার অনুমতি না নিয়েই উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে বসে এজ আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার নামে ভুয়া এনজিও খুলে দিদারছে মাইক্রোক্রেডিট ব্যবসা চালিয়ে যাচ্ছেন বিবাদী। সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের মাঝে ক্ষুদ্রঋণ বা ব্যবসায়িক ঋণ প্রদান করা হচ্ছে। ঋণ প্রদানের ক্ষেত্রে স্বাক্ষর সংযুক্ত অলিখিত ব্যাংক চেক গ্রাহকদের নিকট থেকে জমা রাখছেন তিনি। সাধারণ মানুষ কোন কিছু না বুঝেই ভুঁইফোড় এসকল এনজিও প্রতিষ্ঠানে সঞ্চয় করে এবং ঋণ নিয়ে বিপাকে পড়ছে। সমাজসেবা অধিদপ্তর থেকে এলাকার আর্থ সামাজিক উন্নয়নের কাজ করার কথা বলে প্রশাসনের নাকের ডগায় বসে ঋণদান ও সঞ্চয় গ্রহণ কার্যক্রম অব্যাহত রেখেছে বিবাদী। বাদী আরও বলেন, তিনি এজ এর কাছ থেক ঋণ গ্রহন করেন এবং পাশ বইয়ের মাধ্যমে ঋনের টাকা পরিশোধ ও সঞ্চয় জমা করেন। সঞ্চয় বাদ দিলে তার কাছে ৭ হাজার ৫০০ টাকা পাওনা খাকে। কিন্তু ঋণ গ্রহণকালে উক্ত সংস্থার কাছে জামানত রাখা স্বাক্ষরযুক্ত ফাঁকা ব্যাংক চেক ডিজ অনার করে ব্যক্তিগত লেনদেন দেখিয়ে ২ লাখ টাকা আদায়ের জন্য ১৩ ডিসেম্বর সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন মোসাদ্দেক হোসেন। ভুক্তভোগী খায়রুল বাসার সাদ্দামের মত অনেক মানুষ এজ থেকে ঋণ গ্রহণ করে বিপাকে পড়েছে বলে তিনি জানান। অবৈধ কারবারকারী এজ সংস্থার বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণসহ ভুক্তভোগীদের হয়রানীর হাত থেকে রক্ষায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এব্যাপারে আশাশুনি উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন নিয়ে এভাবে মাইক্রোক্রেডিট এর কাজ করার সুযোগ নেই। অভিযুক্ত এজ পরিচালককে রবিবার কাগজপত্র নিয়ে সমাজ সেবা কার্যালয়ে আসতে বলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: হারুন
Next Article কেশবপুরে নৌকা প্রতীকে ভোট চেয়ে এমপি শাহীনের গণসংযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

গুমে জড়িত কোনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না : আইনমন্ত্রী

By Tanvir 4 minutes ago
জাতীয়

পুলিশ সংস্কারে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 9 minutes ago
জাতীয়

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

By Tanvir 12 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী

By Tanvir 17 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?