
আশাশুনি প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে আশাশুনি উপজেলা কৃষকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মিজানুর রহমান, মেজবাহ উদ্দীন, এম এম সাহেব আলী, আয়ুব আলী, আবুল কাশেম, আছাদুল ইসলাম ফকির, জবেদ আলী, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি, রবিউল ইসলাম বাদশা, রবিউল ইসলাম সবুজ, সুব্রত মন্ডল, শেখ নাসির, জিয়াউর রহমান রিপন, জগদীশ মন্ডল, মাসুম সরদার প্রমুখ। সভায় ১৫ আগস্ট সকল ইউনিয়নে পৃথক-পৃথক কর্মসূচি পালন, উপজেলায় সম্মিলিত কর্মসূচি পালন, সারাদিন মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালোব্যাজ ধারণ এবং কুল্যা ইউনিয়নে বিশেষ দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।