By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আশা জাগিয়েও ইতিহাস গড়তে পারল না বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > আশা জাগিয়েও ইতিহাস গড়তে পারল না বাংলাদেশ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

আশা জাগিয়েও ইতিহাস গড়তে পারল না বাংলাদেশ

Last updated: 2023/12/09 at 4:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জয় মানেই বড় অর্জন। তবে গত বছর দীর্ঘ দিনের আক্ষেপ মোচন করে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার ঘরের মাটিতে প্রথম টেস্ট জিতে ইতিহাস রচনার দ্বারপ্রান্তে ছিল টাইগাররা। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দৃশ্যপটও মিরপুরে চতুর্থ দিন তৈরি করেছিল নাজমুল হোসেন শান্তর দল।

১৩৭ রানের অল্প লক্ষ্য সেট করেও কিউইদের চেপে ধরেছিল বাংলাদেশের স্পিনাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছিল কিউই ব্যাটাররা। ৫১ রানে ৫ উইকেট তুলে নিয়ে জয়ের আশাও জাগিয়ে ছিল স্বাগতিকরা। তবে সপ্তম উইকেট জুটিতে গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনারের ৭০ রানের জুটিতে ৪ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। মিরপুর টেস্টে জয়ের ফলে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করল সফরকারীরা।

৮৭ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে লিড এনে দেয়ার কারিগর ছিলেন গ্লেন ফিলিপস। এমন একজনকে ফেরানোর সুযোগ ছিল রানের খাতা খোলার আগেই। মেহেদী হাসান মিরাজের বলে ফিলিপসের ব্যাটের কানায় লাগা বল স্লিপে গেলেও সেটা লুফে নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। হাত ফসকে যাওয়া সেই ক্যাচই যেন শেষ পর্যন্ত কাল হয়েছে বাংলাদেশের। থিতু হওয়া ড্যারিল মিচেলকে ফেরানো গেলেও ফিলিপসকে সাজঘরে পাঠানো যায়নি। বরং ফিলিপসের সঙ্গে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়ান মিচেল স্যান্টনার। ৬৯ রানে ৬ উইকেট হারানো নিউজিল্যান্ডকে দারুণ এক জয় এনে দেন তারা দুজন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম লাথাম ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন শরিফুল ইসলাম। শরিফুলের পেসে পরাস্ত হয়ে লেগ বিফরের ফাঁদে পড়েন কনওয়ে। আউট হওয়ার আগে ২ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে ক্রিজে আসেন কেন উইলিয়ামসন। কিন্তু তিনিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ডাউন দ্য উইকেটে খেলতে এসে তাইজুলের বলটি মিস করেন। পরে সেই সুযোগে স্ট্যাম্পিং করেন সোহান। এরপর বাইশ গজে নিজেদের মেলে ধরার আগেই সাজঘরের পথ ধরেছেন হেনরি নিকোলস । নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে কিউইরা।

এরপর টম লাথামের সঙ্গী হন ড্যারিল মিচেল। এই জুটিতেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সাজায় কিউইরা। তবে খুব একটা পার্থক্য গড়তে পারেননি লাথাম-মিচেল। মিরাজের হাতেই বিদায় নেন লাথাম। ৬০ বল খেলে ফেলা লাথাম প্রথম স্লিপে শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ২৬ রান।

এমন হতাশার পর টম ব্লান্ডেল এসে সেটি আরও বাড়িয়ে দেন। মিরাজের আগের ওভারেই ব্লান্ডেলের সাজঘরে ফেরা হয়ে যেত। অল্পের জন্য এলবিডব্লিউ থেকে বেঁচে যাওয়া ব্লান্ডেলকে পরের ওভারে সোহানের গ্লাভসে ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল।

এদিকে প্রথম ইনিংসে ভয়ংকর হয়ে ওঠা গ্লেন ফিলিপস এবার ফিরতে পারতেন ডাক হয়ে। যদি না স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাত থেকে ক্যাচটা ফস্কে যেত। তবে শান্ত তৃপ্তি পেলেন মিচেলের ক্যাচ লুফে নিয়ে। মিরাজের বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাটে পাননি বল, এর আগেই তার গ্লাভসে হালকাভাবে স্পর্শ করে যায়।

আম্পায়ার বুঝতে না পারলেও বাংলাদেশ দল মাতে উদযাপনে। এরপর শান্ত রিভিউ নিয়ে ১৯ রান করে ফেলা মিচেলের আউট নিশ্চিত করেন। ৬৯ রানের আগেই ৬ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। সপ্তম উইকেটে গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার ২১ রানের জুটি গড়ে চা বিরতিতে যায়।

তৃতীয় সেশনে মাঠে নেমেই জয়ের জন্য প্রয়োজন বাকি ৪৭ রান তুলে নেয় ফিলিপস-স্যান্টনার জুটি। ৪০ ওভারেই জয় তুলে নিয়ে সিরিজ ড্র করে কিউইরা। পুরো ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স ও বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ফিলিপস।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ১৭২/১০ (৬৬.২) (জয় ১৪, মুশফিক ৩৫, দিপু ৩১, মিরাজ ২০; ফিলিপস ৩/৩১, স্যান্টনার ৩/৬৫)

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) : ১৮০/১০ (৩৭.১ ওভার) (ফিলিপস ৮৭, জেমিসন ২০, মিচেল ১৮; মিরাজ ৩/৫৩, তাইজুল ৩/৬৪, নাইম ২/২১, শরিফুল ২/১৫)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস) : ১৪৪/১০ (৩৫ ওভার) (জাকির ৫৯, প্যাটেল ৬/৫৭)

নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস) : ১৩৯/৬ (৩৯.৪ ওভার) (ফিলিপস ৪০*, স্যান্টনার ৩৫*, লাথাম ২৬; মিরাজ ৩/৫২, তাইজুল ২/৫৮)

সিনিয়র করেস্পন্ডেন্ট December 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে ৫ জয়িতা নারীকে সম্মাননা
Next Article এক রাতেই পেঁয়াজের দামের ডাবল সেঞ্চুরি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?