
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে চলাচলকারী পথচারী ও ভ্রমণকারীদের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ১৭ মার্চ ২০২৬ তারিখে Bangladesh Red Crescent Society, Khulna City Unit, এর উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা কার্যক্রম শুরু হয়েছে। এই মানবিক উদ্যোগ ১৭ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলমান থাকবে, যেখানে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিট এবং ট্রাফিক অফিস, খুলনা জেলা।
দুর্যোগ ও মানবিকতা সাড়া প্রদান বিভাগের যুব রেড ক্রিসেন্টের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে খুলনা সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুব সদস্য ও স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। স্বেচ্ছাসেবীরা মাঠপর্যায়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে সচেতনতামূলক ভূমিকা পালন করছে, যা ইদকালীন ব্যস্ত সময়ে সড়ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবার চেতনা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সবসময় মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।