By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আ.লীগের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > আ.লীগের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
রাজনীতি

আ.লীগের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

Last updated: 2025/05/14 at 2:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনলাইন কার্যক্রম বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।
ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইটসহ আওয়ামী লীগের সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
এর আগে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী দলটি শুধু মাঠে নয়, অনলাইনেও কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না।
এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ফেসবুকসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের উপস্থিতি সরিয়ে ফেলতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বিটিআরসি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্র জারির পর বিটিআরসির মাধ্যমে ফেসবুক, ইউটিউব, মেটাসহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর কাছে চিঠি পাঠানো হবে।
এদিকে, গত শনিবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি প্রতিবাদ পোস্ট দেওয়া হয়। পরে সেখানে আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করে দলটি।
এই অবস্থার মধ্যেই নির্বাচন কমিশন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করেছে।
গত সোমবার রাতে চার ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির সবধরনের প্রচারণা, মিছিল, সভা, সেমিনার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ।
নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত অনুযায়ী গেজেট প্রকাশ করেছে। গেজেটের কপি পাওয়া যাবে সরকারি মুদ্রণালয় থেকে।
১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হলে নিবন্ধন থাকা বাধ্যতামূলক। নিবন্ধন না থাকলে কোনো দল এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে না।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। এবার সেই আইনের আওতায় নিজেরাই নিষিদ্ধ হলো।
জানা গেছে, অন্তর্বর্তী সরকার কিছুটা সংশোধন এনে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করেছে। ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম বন্ধ থাকবে।
দলটির বিরুদ্ধে অভিযোগ, গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে বলপ্রয়োগের মাধ্যমে সহিংসতা চালানো হয়। এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয় বলে অভিযোগ রয়েছে।
এই আন্দোলনের জেরে ৫ আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ। দলটির অনেক নেতা গ্রেফতার হন, কেউ কেউ দেশ ছাড়েন। কর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর থেকেই দলটি নিষিদ্ধের দাবি উঠতে থাকে। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের পর আন্দোলন আরও তীব্র হয়। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়।
নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিতের মাধ্যমে এ সিদ্ধান্ত আরও একধাপ এগোল। এর ফলে দলটি এখন আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন গ্রেফতার
Next Article বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
রাজনীতি

সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 1 month ago
জাতীয়রাজনীতি

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

By Tanvir 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?