By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইউক্রেনকে দেওয়া সহায়তার অস্ত্র ‌‘চুরি হয়ে যাচ্ছে’ : পেন্টাগন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইউক্রেনকে দেওয়া সহায়তার অস্ত্র ‌‘চুরি হয়ে যাচ্ছে’ : পেন্টাগন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউক্রেনকে দেওয়া সহায়তার অস্ত্র ‌‘চুরি হয়ে যাচ্ছে’ : পেন্টাগন

Last updated: 2023/07/21 at 8:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনে যেসব অস্ত্র ও সামরিক উপকরণ পাঠাচ্ছে,সেগুলোর কিছু অংশ নিয়মিত চুরি যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন।

‘ইভ্যালুয়েশন অব ডিপার্টমেন্ট অব ডিফেন্স’স (প্রতিরক্ষা মন্ত্রণালয়) অ্যাকাউন্টিবিলিটি অব ইকুপমেন্ট প্রোভাইডেড টু ইউক্রেন’ নামের প্রতিবেদনটি শুক্রবার প্রকাশ করেছে পেন্টাগন। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য।

২০২২ সালের ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা এবং সামিরক জোট ন্যাটো। যে প্রতিবেদনটি শুক্রবার প্রকাশ করেছে পেন্টাগন, সেটি প্রস্তুত করা হয়েছে গত বছর মার্চ থেকে সেপ্টেম্বর— ৭ মাসের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে।

গত অক্টোবরেই এই প্রতিবেদনেটির কাজ শেষ হয়েছিল, কিন্তু সে সময় সর্বসমক্ষে তা প্রকাশ করা হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে এবং মিলিটারি ডটকম দেশটিতে প্রচলিত তথ্য অধিকার আইন ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের আওতায় আবেদন করার পর শুক্রবার সেটি প্রকাশ করা হয়েছে।

ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান ও তা পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ কমিটির, যার নাম ইউএস অফিস অব ডিফেন্স কোঅপারেশন। কমিটির সদস্যরা জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকেই সহায়তা হিসেবে পাঠানো সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের কোনো হিসেব তারা মেলাতে পারছেন না। প্রত্যেক চালান থেকেই কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম খোয়া যাচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন তারা।

এই চুরি কারা করছে, সে সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট ভাবে কাউকে চিহ্নিত করা যায়নি। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন ডিফেন্স কোঅপারেশনের সদস্যরা, কিন্তু কোনো কর্মকর্তা এ ব্যাপারে সদুত্তর দিতে পারেননি।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইউক্রেনের কিছু অসাধু সরকারি ও সেনা কর্মকর্তার সঙ্গে আন্তর্জাতিক অপরাধী গ্রুপ, স্বেচ্ছাসেবী যোদ্ধা এবং অস্ত্রের চোরা কারবারিদের যোগসাজশেই ঘটছে এসব চুরির ঘটনা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জুন মাসে মার্কিন একটি অস্ত্রের চালান থেকে বেশ কয়েকটি গ্রেনেড লাঞ্চার, মেশিন গান এবং এক হাজারেরও বেশি রাউন্ড গোলাবারুদ চুরি করেছে ইউক্রেনীয় বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেওয়া একদল যোদ্ধা।

একই মাসে ইউক্রেনীয় অপরাধীদের আর একটি চক্র বেশ কিছু বুলেটপ্রুফ ভেস্ট চুরি করেছে, যেগুলোর সম্মিলিত দাম অন্তত ১৭ হাজার ডলার। এই ভেস্টগুলো কিয়েভেকে পাঠিয়েছিল তার ইউরোপীয় মিত্ররা।

এর পর আগস্টে ইউক্রেনীয় বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেওয়া একটি দলের সদস্যরা অন্তত ৬০টি রাইফেল এবং প্রায় ১ হাজার রাউন্ড গোলাবারুদ চুরি করে বাহিনী থেকে পালিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে পেন্টাগনের প্রতিবেদনে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিয়ের আনন্দে স্বজন হারানোর বিষাদ
Next Article ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার: খাদিজার জামিন শুনানি মুলতবিতে ক্ষোভ ৩১ সংগঠনের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে চাপিলা ইলিশ নিধন

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে নিজেদের দূতাবাস কর্মীদের ছুটিতে পাঠাল যুক্তরাষ্ট্র

By Staff Reporter 54 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

By Staff Reporter 55 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?